Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

বাংলাদেশে গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের হামলার আশঙ্কায় তুরস্কে গোপনে ছোট বিমানে উঠেছিলেন ট্রাম্প অমিতাভ বচ্চনের মেসেজের জবাব দেন না প্রীতি জিনতা! চাঁদপুরে জেলা নৌযান শুমারি অবহিতকরণ সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের সাক্ষাৎ জুলাই যোদ্ধাদের জন্য আসছে নতুন ঋণ প্যাকেজ ‘উদ্যোগ’ পলাশে আধিপত্য বিস্তার নিয়ে হামলা: গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু মহিপুরে ৯৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, পলাতক ২ মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত ২০
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জুলাই যোদ্ধাদের জন্য আসছে নতুন ঋণ প্যাকেজ ‘উদ্যোগ’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ১১ আগস্ট,২০২৬, ০৫:৩৫ পিএম
জুলাই যোদ্ধাদের জন্য আসছে নতুন ঋণ প্যাকেজ ‘উদ্যোগ’

জুলাই যোদ্ধা ও বেকার যুবকদের কর্মসংস্থান এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নতুন ঋণ প্রকল্প চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ’ নামে প্রস্তাবিত এ প্রকল্পের আওতায় জুলাই যোদ্ধা ও বেকার যুবকদের সহজ শর্তে ঋণ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) নেতাদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ ব্যাংক। বৈঠক শেষে এবিবি চেয়ারম্যান মাশরুর আরেফিন জানান, ‘উদ্যোগ’ প্রকল্পের তহবিলের আকার হতে পারে ৫০০ থেকে ১,০০০ কোটি টাকা। এর সঙ্গে বেকার যুবকদের জন্য চালু থাকা অন্যান্য স্কিমও যুক্ত করা হবে।

তিনি বলেন, আগামী তিন মাসের মধ্যে প্রকল্পটি চালু হতে পারে।

নতুন এ ঋণ কর্মসূচিতে গ্রামের শিক্ষিত বেকার যুবকদের অগ্রাধিকার দেওয়া হবে। তাদের ব্যবসা কিংবা আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করতেই সহজ শর্তে অর্থায়নের ব্যবস্থা করা হবে। তবে বেকার জুলাই যোদ্ধাদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার বিষয়টি বিবেচনায় রেখেই মূলত এ প্রকল্প নেওয়া হয়েছে।

মাশরুর আরেফিন জানান, ‘উদ্যোগ’ প্রকল্পের বিষয়ে শিগগিরই বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করবে। এরপর ব্যাংকগুলো প্রকল্পটির আওতায় ঋণ বিতরণ কার্যক্রম শুরু করবে।

বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগ বাস্তবায়িত হলে বেকার যুবকদের উদ্যোক্তা হওয়ার সুযোগ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে গ্রামাঞ্চলের শিক্ষিত তরুণরা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা বা আয়মূলক কর্মকাণ্ড শুরু করতে এ ঋণ থেকে উপকৃত হতে পারেন।

তবে প্রকল্পের সুদের হার, জামানতের শর্ত, সর্বোচ্চ ঋণসীমা এবং কারা কীভাবে ঋণ পাবেন—এসব বিষয়ে বিস্তারিত নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে জানানো হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)