Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

পদত্যাগের গুঞ্জনে মুখ খুললেন রাষ্ট্রপতি বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি: ট্রাম্প প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল ব্রিকস সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রীকে দিল্লির আমন্ত্রণ মোরেলগঞ্জে খাল পুনঃখনন শেষে ৪২ লাখ ৪০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত ইডিএফ ঋণের নতুন নীতিমালা, খেলাপি হলে মিলবে না নতুন সুবিধা আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে আজীবন নিষিদ্ধের দাবিতে গণস্বাক্ষর ময়মনসিংহে ১০০ বোতল ভারতীয় মদ ও প্রাইভেটকারসহ গ্রেপ্তার ৩ গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কক্সবাজারকে বিশ্বমানের পর্যটন হাবে গড়ে তোলা হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুলাই,২০২৬, ০৭:০৫ পিএম
কক্সবাজারকে বিশ্বমানের পর্যটন হাবে গড়ে তোলা হবে: পর্যটনমন্ত্রী

পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারকে বিশ্বমানের পর্যটন হাবে পরিণত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, এমপি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১টায় বাংলাদেশ সচিবালয়ের অর্থ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কক্সবাজার জেলার সমন্বিত উন্নয়ন ও পর্যটন খাতের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পর্যটনমন্ত্রী বলেন, কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্যে রূপ দিতে বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেলগুলোর আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা করে ইকো-ট্যুরিজম মডেল অনুসরণ করে উন্নয়ন কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন শিগগিরই সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। বিমানবন্দর চালু হলে বিদেশি পর্যটকদের জন্য কক্সবাজার আরও সহজলভ্য ও আকর্ষণীয় গন্তব্যে পরিণত হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, পর্যটনমন্ত্রীর প্রস্তাবের সঙ্গে সামঞ্জস্য রেখে কক্সবাজারের জন্য একটি নতুন মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে। এ পরিকল্পনার মাধ্যমে কক্সবাজারকে আধুনিক ও টেকসই পর্যটন হাবে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে।

সভায় মেরিন ড্রাইভ এলাকায় ভিজিটরস পয়েন্ট নির্মাণ, ব্লু ইকোনমি ইউনিভার্সিটি প্রতিষ্ঠা এবং পর্যটনবান্ধব অবকাঠামো উন্নয়ন নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

সভা শেষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংশ্লিষ্ট অংশীজনদের প্রস্তাবের ভিত্তিতে কক্সবাজারকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে দ্রুত একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ শুরু করার নির্দেশ দেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)