Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ১১ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পুরোনো সংস্কৃতি আবার ফিরে আসতে শুরু করেছে: সারজিস আলম

নাটোর প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১০ জুলাই,২০২৬, ১১:২৯ পিএম
পুরোনো সংস্কৃতি আবার ফিরে আসতে শুরু করেছে: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, দেশে আবারও পুরোনো রাজনৈতিক সংস্কৃতি ফিরে আসতে শুরু করেছে। অথচ গণঅভ্যুত্থানের পর মানুষের প্রত্যাশা ছিল, নতুন বাংলাদেশ জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবে।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে নাটোর শহরের স্বাধীনতা চত্বরে ‘জুলাই পথযাত্রা’ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশে রাজনৈতিক প্রতিযোগিতা শুরু হলেও জনগণের স্বার্থের পরিবর্তে ব্যক্তিগত, দলীয়, গোষ্ঠীগত ও প্রাতিষ্ঠানিক স্বার্থ প্রাধান্য পাচ্ছে। তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী চাঁদাবাজি, জমি দখল, থানা নিয়ন্ত্রণ এবং মাদক ব্যবসাকে প্রশ্রয় দেওয়ার মতো কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে।

তিনি বলেন, আগামী দিনের লড়াই কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়; এটি হবে ন্যায় ও অন্যায়, শাসক ও শোষিত, জালিম ও মজলুমের মধ্যকার লড়াই। যারা চাঁদাবাজি, জমি দখল, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কিংবা এসবের পৃষ্ঠপোষকতা করছে, তাদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানান তিনি।

এনসিপির এই নেতা বলেন, আগামী দিনে নেতৃত্বে আসা উচিত তাদেরই, যারা সৎ, ন্যায়পরায়ণ এবং ইনসাফভিত্তিক সমাজ গঠনে আন্তরিকভাবে কাজ করতে সক্ষম।

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির নাটোর জেলা আহ্বায়ক আব্দুর মান্নাফ, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও দলের যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এবং কেন্দ্রীয় নেতা সারোয়ার তুষারসহ স্থানীয় নেতারা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)