Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ১৭ জুন ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ১৬ জুন,২০২৬, ০৯:৪১ পিএম
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

rupalibangla আফরোজা আব্বাস। ছবি:

জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে তাকে এই গুরুত্বপূর্ণ পদে আসীন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সরকারের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১-এর ধারা ৮(১) ও ৮(২) অনুযায়ী তাকে এই পদে নিয়োগ প্রদান করা হয়েছে। তার এই নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর পর্যন্ত বলবৎ থাকবে। তবে শর্ত থাকে যে, সরকার প্রয়োজনবোধে মেয়াদের যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবে। একইভাবে তিনি নিজেও সরকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে যেকোনো সময় পদ থেকে সরে দাঁড়াতে পারবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে আফরোজা আব্বাসের এই নিয়োগটি হবে ‘অবৈতনিক’।

উল্লেখ্য, আফরোজা আব্বাস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য মির্জা আব্বাসের স্ত্রী। বর্তমানে তিনি বিএনপির সহযোগী সংগঠন 'জাতীয়তাবাদী মহিলা দল'-এর কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা জাতীয় মহিলা সংস্থার কার্যক্রম পরিচালনায় নতুন গতি আনবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)