Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সরকারের একটি অংশ ‘রিফাইন আ.লীগ’ ফিরিয়ে আনার ষড়যন্ত্রে লিপ্ত: মিয়া গোলাম পরওয়ার সারের কৃত্রিম সংকট রুখতে কড়া নজরদারিতে কৃষি মন্ত্রণালয় শেখ হাসিনার ছিল ‘কোটা প্রথা’, তারেক রহমানের ‘ভাইভা প্রথা’: আখতার হোসেন জামায়াত যুব বিভাগের ফুটবল টুর্নামেন্ট: এওয়াজপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন আমিনাবাদ আমাদের দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম ৬ মাসে ১ কোটি চাকরির প্রতিশ্রুতি, ৬০ লাখ কর্মজীবী বেকার: ড. হেলাল উদ্দিন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অভ্যন্তরীণ বিভাজন উসকে দিতে চাইছে যুক্তরাষ্ট্র: হোসেইন তাইয়েব

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : শনিবার, ১২ সেপ্টেম্বর,২০২৬, ০৫:৩৩ পিএম
অভ্যন্তরীণ বিভাজন উসকে দিতে চাইছে যুক্তরাষ্ট্র: হোসেইন তাইয়েব

ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামাজিক বিভাজন উসকে দিয়ে দেশটিকে দুর্বল করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র—এমন অভিযোগ করেছেন দেশটির বাসিজ সংগঠনের প্রধান হুজ্জাতুল ইসলাম হোসেইন তাইয়েব।

শনিবার (১২ সেপ্টেম্বর) তেহরানে বাসিজ বাহিনীর বিভিন্ন ঘাঁটির কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে তিনি এ অভিযোগ করেন।

হোসেইন তাইয়েব বলেন, ইরানের অভ্যন্তরে বিভিন্ন ধারা ও গোষ্ঠীর মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায় যুক্তরাষ্ট্র। দেশবাসীর ঐক্য ও পারস্পরিক সংহতি বজায় রেখে এ প্রচেষ্টা ব্যর্থ করে দিতে হবে।

তিনি বলেন, দেশের নিরাপত্তাগত সক্ষমতা আরও শক্তিশালী করার পাশাপাশি তা প্রদর্শন করাও জরুরি। সাম্প্রতিক সংঘাতের সময় ইরানের জনগণ অভূতপূর্বভাবে মাঠে নেমে নিজেদের বিশ্বাস ও দৃঢ়তার প্রমাণ দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বাসিজ প্রধান আরও বলেন, দুর্বলতা, হতাশা বা ভয়ের কারণে শত্রুপক্ষের সঙ্গে কোনো আলোচনা করা উচিত নয়। তবে শত্রুপক্ষ আত্মসমর্পণ বা আলোচনার আহ্বান জানালে নিজেদের শক্ত অবস্থান বজায় রেখে এবং জাতীয় অধিকার নিশ্চিত করার লক্ষ্যেই সংলাপে বসতে হবে।

সূত্র: মেহর নিউজ এজেন্সি

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)