Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সৌদি যুদ্ধজাহাজ ও অস্ত্রাগারে হামলার দাবি হুতিদের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ১৮ আগস্ট,২০২৬, ০৮:২২ এ এম
সৌদি যুদ্ধজাহাজ ও অস্ত্রাগারে হামলার দাবি হুতিদের

সৌদি আরবের একটি যুদ্ধজাহাজ ও অস্ত্রাগারে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। তবে হামলার বিষয়টি এখনো সৌদি আরবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

সোমবার (১৭ আগস্ট) টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে হুতি মুখপাত্র ইয়াহইয়া সারি বলেন, তাদের কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবের একটি অ্যাম্ফিবিয়াস ট্রান্সপোর্ট শিপ এবং এর সঙ্গে থাকা কয়েকটি নৌযানে আঘাত হেনেছে।

হামলাটিকে ‘সঠিক ও নিখুঁত’ দাবি করে সারি বলেন, এতে কয়েকটি জাহাজ ডুবে গেছে এবং অন্যগুলোতে আগুন ধরে যায়।

তিনি আরও জানান, ইয়েমেনের মধ্য-পূর্বাঞ্চলীয় মারিব প্রদেশের সাহন আল-জিন সামরিক ক্যাম্পে থাকা একটি সৌদি অস্ত্রাগারেও একাধিক ড্রোন দিয়ে হামলা চালিয়েছে হুতি বাহিনী।

২০১৪ সালে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির একটি বড় অংশ দখল করে নেয়। এরপর হুতি ও সৌদি নেতৃত্বাধীন জোট-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর মধ্যে কয়েক বছর ধরে রক্তক্ষয়ী সংঘাত চলে।

২০২৩ সালে ইসরায়েল-গাজা সংঘাত শুরু হওয়ার পর থেকে হুতিরা লোহিত সাগরে ইসরায়েল ও ইসরায়েল-সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আঞ্চলিক সংঘাতে জড়িয়ে পড়ে।

সূত্র: আনাদোলু এজেন্সি

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)