Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়, বাংলাদেশ ক্রিকেট দলকে স্থানীয় সরকার মন্ত্রীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : রবিবার, ১৬ আগস্ট,২০২৬, ০২:৫৩ পিএম
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়, বাংলাদেশ ক্রিকেট দলকে স্থানীয় সরকার মন্ত্রীর অভিনন্দন

অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট ম্যাচে জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক অভিনন্দন বার্তায় মন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদেরই মাটিতে বাংলাদেশ দলের এই জয় দেশের ক্রিকেট ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অর্জন। দলের খেলোয়াড়দের অসাধারণ পারফরম্যান্স, আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে।

তিনি বলেন, এই জয় বাংলাদেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমীকে আনন্দিত ও গর্বিত করেছে। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সক্ষমতা ও সম্ভাবনারও নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে এই বিজয়।

স্থানীয় সরকার মন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতেও দেশের জন্য আরও গৌরব বয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন।

তিনি বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও সমর্থকদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)