Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আমরা টহল দেওয়া শুরু করলে জামায়াত-শিবির নাই হয়ে যাবে: নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ১৮ আগস্ট,২০২৬, ০৭:৫৮ এ এম
আমরা টহল দেওয়া শুরু করলে জামায়াত-শিবির নাই হয়ে যাবে: নুরুল হক নুর

গণ অধিকার পরিষদ টহল দেওয়া শুরু করলে অনেক এলাকা থেকে জামায়াত-শিবির নাই হয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণ অধিকার পরিষদের (জিওপি) সভাপতি নুরুল হক নুর। একই সঙ্গে তিনি জামায়াতকে তাদের সংসদ সদস্য মুফতি আমির হামজার লাগাম টেনে ধরার আহ্বান জানিয়েছেন।

সোমবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন নুর।

ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, কুষ্টিয়ায় জামায়াত নেতা আমির হামজা তার ‘গুন্ডা বাহিনীর’ সদস্যদের দিয়ে গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের হুমকি দিচ্ছেন। তারা বাড়ির আশপাশে টহল দিয়ে ভয়ভীতি প্রদর্শন করছে বলেও অভিযোগ করেন তিনি।

নুরুল হক নুর বলেন, ‘আমরা টহল দেওয়া শুরু করলে অনেক এলাকা থেকে কিন্তু জামায়াত-শিবির নাই হয়ে যাবে। কাজেই জামায়াতের কেন্দ্রীয় নেতাদের বলব—উন্মাদ আমির হামজার লাগাম টেনে ধরুন, না হলে কিন্তু কল্পনাতীত খেসারত দিতে হবে।’

পোস্টের শেষাংশে প্রতিমন্ত্রী নুর বলেন, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে সংঘাতের রাজনীতি নয়; বরং ঐক্য, সম্প্রীতি ও সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠা করতে চান তারা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)