Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

কক্সবাজারে বন্যা পরিস্থিতির অবনতি, ৭ দিনে প্রাণ গেল ২০ জনের শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই টেকনাফে একদিনে ভেসে এলো তিন মরদেহ বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব মেসিদের বাড়তি সুবিধা, সামনে এলো চাঞ্চল্যকর পরিসংখ্যান সবুজ ও জলবায়ু সহনশীল বাংলাদেশ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য : প্রধানমন্ত্রী মিশরের প্রতি সংহতি জানিয়ে মরক্কোর এক্স পোস্ট ভাইরাল শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি পদে পদে জালিয়াতি এশিয়ান গ্রুপের, কর ফাঁকি ৭৯২ কোটি আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ আলি খামেনি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ৯ জুলাই,২০২৬, ০৯:০৭ এ এম
আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ আলি খামেনি

ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হওয়ার পর তার শেষকৃত্যের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

পরিবার ও রাষ্ট্রীয় সূত্রের তথ্য অনুযায়ী, নিজ জন্মস্থান মাশহাদে তাকে সমাহিত করা হবে। এর আগে ইরাকের ঐতিহাসিক কারবালা থেকে তার মরদেহ ইরানে আনা হয়। পরে জানাজার জন্য মরদেহ রাখা হয় ইমাম রেজা (আ.) মাজার কমপ্লেক্সে, যেখানে সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ রাখা হয়েছে।

১৯৩৯ সালে জন্মগ্রহণ করেন আয়াতুল্লাহ আলি খামেনি। ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদ শিয়া মুসলিমদের কাছে অন্যতম পবিত্র নগরী। প্রায় ৩০ লাখ মানুষের বসবাসের এই শহরে অবস্থিত ইমাম রেজা (আ.)-এর মাজার, যা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো শিয়া মুসল্লির তীর্থস্থান।

খামেনিকে ইমাম রেজা মাজার কমপ্লেক্সে দাফনের সিদ্ধান্তকে তার দীর্ঘ ধর্মীয় ও রাজনৈতিক নেতৃত্বের প্রতি রাষ্ট্রীয় সম্মান হিসেবে দেখা হচ্ছে।

ইতিহাসবিদদের মতে, নবম শতকে ইমাম রেজা (আ.) বিষপ্রয়োগে নিহত হন এবং পরে তাকে মাশহাদেই সমাহিত করা হয়। সেই থেকেই শহরটি শিয়া বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিত।

বর্তমান সুপ্রিম লিডার মোজতবা খামেনির জন্মও মাশহাদে। একই শহরে জন্মগ্রহণ করেছিলেন ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ২০২৪ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার পর তাকেও ইমাম রেজা মাজার কমপ্লেক্সে দাফন করা হয়। একসময় তাকে ইরানের পরবর্তী সুপ্রিম লিডার হিসেবে সম্ভাব্য উত্তরসূরি মনে করা হলেও আকস্মিক মৃত্যুর কারণে সেই সম্ভাবনার অবসান ঘটে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)