Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ৬ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত খাগড়াছড়ি জেলা প্রশাসন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন মিরপুরে ১৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৬ ইউনিট প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, যুবরাজের বিশেষ চিঠি হস্তান্তর জাতীয় সঞ্চয় স্কিমের সুদহার অপরিবর্তিত, ডিসেম্বর পর্যন্ত বহাল আগের হার ভিসা জটিলতায় দুবাইয়ে আটকা সাবেক কনস্যুলেট কর্মী, অভিযোগ অস্বীকার কর্তৃপক্ষের জাকির হোসেনের চুক্তি বাতিল, বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান খেলা শেষ, খোদা হাফেজ: মাহফুজ আলম ঈশ্বরগঞ্জ পৌরসভার নিজস্ব অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি ব্রাজিলের হারে উল্লাসে মেতে উঠলেন মেহজাবীন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সমকামীদের মার্কিন প্রমোদতরি বন্দরে ভিড়তে দিলো না তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : সোমবার, ৬ জুলাই,২০২৬, ০৫:৫৮ পিএম
সমকামীদের মার্কিন প্রমোদতরি বন্দরে ভিড়তে দিলো না তুরস্ক

প্রায় দুই হাজার সমকামী যাত্রী বহনকারী একটি মার্কিন প্রমোদতরিকে দেশের বন্দরে নোঙর করার অনুমতি দেয়নি তুরস্ক। দেশটির কর্তৃপক্ষ বলেছে, জাহাজটি যে গোষ্ঠীর জন্য ভাড়া করা হয়েছে, তা তুরস্কের ‘সামাজিক কাঠামো ও নৈতিক মূল্যবোধের’ সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান–এর প্রতিবেদনে বলা হয়েছে, রিচার্ড ব্র্যানসনের মালিকানাধীন ভার্জিন ভয়েজেস-এর ‘স্কারলেট লেডি’ প্রমোদতরিটি এলজিবিটিকিউ সম্প্রদায়ের ভ্রমণের জন্য মার্কিনভিত্তিক প্রতিষ্ঠান অ্যাটলান্টিস ইভেন্টস ভাড়া নেয়। রোববার (৫ জুলাই) গ্রিসের এথেন্স থেকে ১০ দিনের এই সমুদ্রযাত্রা শুরু হয়, যা ‘অল-গে ভয়েজ’ হিসেবে আয়োজন করা হয়েছিল।

সূচি অনুযায়ী, মঙ্গলবার (৭ জুলাই) জাহাজটির তুরস্কের বন্দরনগরী কুসাদাসি এবং পরে ইস্তাম্বুলে নোঙর করার কথা ছিল। তবে শেষ মুহূর্তে তুরস্ক কর্তৃপক্ষ সেই অনুমতি বাতিল করে।

এক বিবৃতিতে তুরস্কের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, প্রমোদতরিটি এমন একটি গোষ্ঠীর জন্য ভাড়া করা হয়েছে, যাদের কার্যক্রম ও পরিচয় দেশটির সামাজিক কাঠামো ও নৈতিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই এ ধরনের ভ্রমণ আয়োজনের অংশগ্রহণকারীদের তুরস্কে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

অথচ এর আগে একই প্রমোদতরি কোনো জটিলতা ছাড়াই একাধিকবার তুরস্কের বন্দরে নোঙর করেছে। অ্যাটলান্টিস ইভেন্টস জানিয়েছে, গত ২৫ বছরে তারা ইস্তাম্বুল ও কুসাদাসিতে ১৩ বার সফলভাবে ভ্রমণ পরিচালনা করেছে।

প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা রিচ ক্যাম্পবেল মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে বলেন, “সত্যি বলতে, এটি অত্যন্ত বিস্ময়কর। আমাদের ৩৬ বছরের ইতিহাসে এই প্রথম কেবল যাত্রীদের পরিচয়ের কারণে কোনো দেশ আমাদের প্রবেশে বাধা দিল।”

তিনি আরও বলেন, “কোনো দেশ যদি ঠিক করে দেয় কোন পর্যটক প্রবেশ করতে পারবেন আর কে পারবেন না, তাহলে তা গভীর উদ্বেগের বিষয়।”

জাহাজটিতে পারফর্ম করার কথা থাকা ৭৭ বছর বয়সী ব্রডওয়ে তারকা পাত্তি লুপোনও সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে হতাশা প্রকাশ করেন। তিনি লেখেন, “আমি যে অ্যাটলান্টিস ক্রুজে পারফর্ম করতে যাচ্ছি, সেটিকে তুরস্কে প্রবেশ করতে দেওয়া হয়নি। শুধু জাহাজে কারা আছেন, সেই কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি এতে ক্ষুব্ধ। তবে আমাদের যাত্রা চলবে এবং আমি এই ক্রুজের যাত্রীদের জন্য পারফর্ম করতে প্রস্তুত।”

তুরস্কের সিদ্ধান্তের পর আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, জাহাজটির ভ্রমণপথ পরিবর্তন করা হয়েছে। এখন এটি তুরস্কের পরিবর্তে মিশরের কায়রো এবং গ্রিসের ক্রিট দ্বীপে যাত্রাবিরতি করবে।

এ ঘটনায় তুরস্ক সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অতিরিক্ত কোনো মন্তব্য করা হয়নি।

উল্লেখ্য, তুরস্কে সমকামিতা আইনত নিষিদ্ধ নয়। তবে দেশটিতে এলজিবিটিকিউ অধিকার নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। ২০১৫ সাল থেকে নিরাপত্তার কারণ দেখিয়ে ইস্তাম্বুলে ‘প্রাইড মার্চ’ নিষিদ্ধ রয়েছে। এছাড়া প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং তার ক্ষমতাসীন দলের নেতারা বিভিন্ন সময়ে এলজিবিটিকিউ সম্প্রদায় সম্পর্কে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)