Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

খামেনির জানাজায় খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী জুলাই সনদ বাস্তবায়ন না হলে নতুন আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সফরের পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার প্রশাসনে ফ্যাসিবাদীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: যুবলীগের দুই নেতাকর্মী আটক কক্সবাজারে পাহাড়ধসে নিহত বেড়ে ১১ উচ্চশিক্ষায় সহযোগিতা বাড়াতে আগ্রহী ইউজিসি ও পাকিস্তান এইচইসি রাবিতে আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতা সম্পন্ন গণতন্ত্র শক্তিশালীকরণে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া মেসির অটোগ্রাফ জার্সি জাতীয় জাদুঘরে
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আজ শোকমিছিল

ইরানের পবিত্র শহর কওমে পৌঁছালো খামেনির মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ৭ জুলাই,২০২৬, ১১:৩০ এ এম
ইরানের পবিত্র শহর কওমে পৌঁছালো খামেনির মরদেহ

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ রাজধানী তেহরান থেকে দেশটির পবিত্র শহর কওমে নেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) কওমে তাকে ঘিরে একটি শোকমিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, হেলিকপ্টারে করে খামেনির মরদেহ কওমে পৌঁছে দেওয়া হচ্ছে। তেহরানে কয়েকদিনের রাষ্ট্রীয় শোকানুষ্ঠান শেষে মরদেহটি কওমে নেওয়া হয়।

এর আগে টানা তৃতীয় দিনের মতো তেহরানের বিভিন্ন সড়কে শেষ শ্রদ্ধা জানাতে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, শোকমিছিলে লাখো মানুষ অংশ নেন। পর্যবেক্ষকদের মতে, ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজা ও শোকযাত্রার পর এটিই ছিল দেশটির অন্যতম বৃহৎ জনসমাগম।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, একটি ট্রাকে খামেনির মরদেহের পাশাপাশি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত তার পরিবারের আরও চার সদস্যের মরদেহ বহন করা হয়। শোকযাত্রাটি ধীরগতিতে তেহরানের পশ্চিমাঞ্চলের আজাদি স্কয়ারের দিকে অগ্রসর হয়।

কালো পোশাক পরিহিত শোকাহত মানুষ কফিনগুলোর ওপর ফুলের পাপড়ি ছিটিয়ে শেষ শ্রদ্ধা জানান। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে খামেনির ১৪ মাস বয়সী এক নাতনির মরদেহও ছিল।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)