Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ৬ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত খাগড়াছড়ি জেলা প্রশাসন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন মিরপুরে ১৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৬ ইউনিট প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, যুবরাজের বিশেষ চিঠি হস্তান্তর জাতীয় সঞ্চয় স্কিমের সুদহার অপরিবর্তিত, ডিসেম্বর পর্যন্ত বহাল আগের হার ভিসা জটিলতায় দুবাইয়ে আটকা সাবেক কনস্যুলেট কর্মী, অভিযোগ অস্বীকার কর্তৃপক্ষের জাকির হোসেনের চুক্তি বাতিল, বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান খেলা শেষ, খোদা হাফেজ: মাহফুজ আলম ঈশ্বরগঞ্জ পৌরসভার নিজস্ব অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি ব্রাজিলের হারে উল্লাসে মেতে উঠলেন মেহজাবীন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যুক্তরাষ্ট্রে দাবদাহে মৃত্যু অন্তত ২৫

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : সোমবার, ৬ জুলাই,২০২৬, ১১:৪৮ এ এম
যুক্তরাষ্ট্রে দাবদাহে মৃত্যু অন্তত ২৫

এক সপ্তাহ ধরে চলা তীব্র দাবদাহে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশটির পূর্ব উপকূল, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ৪ কোটি মানুষ এখনও চরম গরমের সতর্কতার আওতায় রয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ স্থানীয় ও অঙ্গরাজ্য সরকারের তথ্যের বরাতে জানিয়েছে, সবচেয়ে বেশি প্রাণহানির আশঙ্কা রয়েছে নিউ জার্সিতে, যেখানে গরমজনিত কারণে ২২ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ইলিনয়ে একজন এবং মিসিসিপিতে দুজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর (এনডব্লিউএস) সতর্ক করে জানিয়েছে, সোমবার পর্যন্ত পূর্ব উপকূলের বিভিন্ন এলাকায় তীব্র বজ্রঝড়, দমকা হাওয়া, শিলাবৃষ্টি এবং আকস্মিক বন্যা দেখা দিতে পারে। ডেলাওয়ার থেকে কানেকটিকাট এবং নিউইয়র্ক সিটিসহ প্রায় ৩ কোটি ৪০ লাখ মানুষ বন্যা সতর্কতার আওতায় রয়েছেন। কোথাও কোথাও ৭ দশমিক ৬ সেন্টিমিটার (৩ ইঞ্চি) পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

ঝড়ো আবহাওয়ার কারণে পূর্বাঞ্চলের কয়েকটি অঙ্গরাজ্যে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। এতে লাখো গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় দুর্ভোগে পড়েছেন।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আর্দ্রতা ও তাপমাত্রার সমন্বয়ে অনুভূত তাপমাত্রা ফিলাডেলফিয়া, ওয়াশিংটন ডিসি, বাল্টিমোর এবং ফ্লোরিডার জ্যাকসনভিলে ৩৭ দশমিক ৭ থেকে ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

পূর্ব উপকূলের বেশিরভাগ এলাকায় সপ্তাহের মাঝামাঝি তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তীব্র গরম অব্যাহত থাকবে। বিশেষ করে ক্যালিফোর্নিয়া এবং অ্যারিজোনার ফিনিক্স ও টুসনে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।

এদিকে নিউইয়র্ক সিটির স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, দাবদাহজনিত অসুস্থতায় এ পর্যন্ত ৩৭৮ জনের বেশি মানুষ শহরের বিভিন্ন হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)