Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

ডেঙ্গু: আতঙ্ক নয়, দরকার সচেতনতা ও প্রতিরোধ দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত খাগড়াছড়ি জেলা প্রশাসন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন মিরপুরে ১৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৬ ইউনিট প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, যুবরাজের বিশেষ চিঠি হস্তান্তর জাতীয় সঞ্চয় স্কিমের সুদহার অপরিবর্তিত, ডিসেম্বর পর্যন্ত বহাল আগের হার ভিসা জটিলতায় দুবাইয়ে আটকা সাবেক কনস্যুলেট কর্মী, অভিযোগ অস্বীকার কর্তৃপক্ষের জাকির হোসেনের চুক্তি বাতিল, বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান খেলা শেষ, খোদা হাফেজ: মাহফুজ আলম ঈশ্বরগঞ্জ পৌরসভার নিজস্ব অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মিরপুরে ১৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৬ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ৬ জুলাই,২০২৬, ১০:১০ পিএম
মিরপুরে ১৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৬ ইউনিট

রাজধানীর মিরপুর-৬ নম্বরে সরকারি অফিসার্স কোয়ার্টারের একটি ১৪ তলা ভবনের বেজমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।

সোমবার (৬ জুলাই) রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাত ৮টা ২ মিনিটে মিরপুর-৬ নম্বর এলাকার সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পর রাত ৮টা ১৪ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ইউনিট যোগ দিলে বর্তমানে মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস জানায়, আগুন ভবনটির বেজমেন্টে লেগেছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়দের ধারণা, বেজমেন্টে রাখা একটি গাড়ির গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে বিষয়টি এখনো নিশ্চিত করেনি ফায়ার সার্ভিস।

সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ চালিয়ে যাচ্ছেন। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতি ও আগুনের কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)