Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ৬ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত খাগড়াছড়ি জেলা প্রশাসন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন মিরপুরে ১৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৬ ইউনিট প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, যুবরাজের বিশেষ চিঠি হস্তান্তর জাতীয় সঞ্চয় স্কিমের সুদহার অপরিবর্তিত, ডিসেম্বর পর্যন্ত বহাল আগের হার ভিসা জটিলতায় দুবাইয়ে আটকা সাবেক কনস্যুলেট কর্মী, অভিযোগ অস্বীকার কর্তৃপক্ষের জাকির হোসেনের চুক্তি বাতিল, বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান খেলা শেষ, খোদা হাফেজ: মাহফুজ আলম ঈশ্বরগঞ্জ পৌরসভার নিজস্ব অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি ব্রাজিলের হারে উল্লাসে মেতে উঠলেন মেহজাবীন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খেলা শেষ, খোদা হাফেজ: মাহফুজ আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ৬ জুলাই,২০২৬, ০৭:১৪ পিএম
খেলা শেষ, খোদা হাফেজ: মাহফুজ আলম

rupalibangla অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। ছবি:

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম উগ্র ডানপন্থী (ফার-রাইট) গোষ্ঠীর তৎপরতা এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আলোচিত মন্তব্য করেছেন।

সোমবার (৬ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘খেলা শেষ, খোদা হাফেজ!’ শিরোনামে দেওয়া এক পোস্টে তিনি মাজার, পত্রিকা অফিস ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার সমালোচনা করেন এবং ফার-রাইট গোষ্ঠীগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

পোস্টে মাহফুজ আলম লিখেছেন, “রাইট উইং এক্টর আর কুশীলবদের ফার-রাইট এলেমেন্টস ইউজ করার ভয়ঙ্কর খেলা এখন কোন পর্যায়ে আছে? মব সন্ত্রাস, মাজার, পত্রিকা অফিস ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলায় ওদের মার্সেনারি হিসেবে ব্যবহারের ভেতর দিয়ে নির্বাচনী বৈতরণী পার করা শেষ। এখন হাত ধুয়ে ফেলবে জাশি-রাইট উইং বলয়!”

তিনি আরও দাবি করেন, গত দুই বছরে ফার-রাইট গোষ্ঠীগুলোকে পরিকল্পিতভাবে তৈরি ও উৎসাহিত করা হয়েছে। তার ভাষ্য, এসব গোষ্ঠী অনলাইন ও অফলাইনে মব সহিংসতা চালিয়ে জুলাইয়ের ঘটনাকে একটি নির্দিষ্ট আদর্শিক রূপ দেওয়ার চেষ্টা করেছে।

মাহফুজ আলম লেখেন, “গত দুই বছর কীভাবে ফার-রাইট এলেমেন্টস কথিত রাইট-উইং কুশীলবদের দ্বারা সৃষ্ট-পুষ্ট হলো, কারা তাদের আশকারা দিয়েছে এবং কীভাবে তারা অনলাইন-অফলাইনে মব-নৈরাজ্য চালিয়েছে—এসব বিষয় আশা করি বিজ্ঞজনরা সামনে আনবেন।”

তিনি আরও বলেন, গত বছরের শুরু থেকেই তিনি ফার-রাইট গোষ্ঠী ও ডিজিটাল মবের বিরুদ্ধে কথা বলে আসছেন। এ কারণে তাকে নানা চাপ ও প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে বলেও পোস্টে উল্লেখ করেন।

পোস্টের শেষাংশে মাহফুজ আলম লেখেন, “সামনের দিনগুলো সবার জন্য Reckoning-এর।”

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)