আন্তর্জাতিক ডেস্ক
সব ধরনের শঙ্কা ও নেতিবাচক পূর্বাভাস উড়িয়ে দিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নকআউট পর্বের রোমাঞ্চকর ম্যাচে কেপ ভার্দেকে ৩-২ ব্যবধানে হারিয়ে শেষ আটে উঠেছে লিওনেল মেসির দল।
এই জয়ের মধ্য দিয়ে ভুল প্রমাণিত হয়েছে ঘানার আলোচিত তান্ত্রিক কোয়াকু বোনসাম এবং পূর্ব তিমুরের প্রেসিডেন্ট
জোসে ম্যানুয়েল রামোস-হোর্তার করা ভবিষ্যদ্বাণী। ম্যাচের আগে দুজনেই দাবি করেছিলেন, কেপ ভার্দের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেবে আর্জেন্টিনা।
তবে মাঠের খেলায় দেখা গেছে ভিন্ন চিত্র। নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচ ১-১ সমতায় শেষ হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে শেষ মুহূর্তের নাটকীয়তায় প্রতিপক্ষের আত্মঘাতী গোলের সুবাদে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।
ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বোনসামের ভবিষ্যদ্বাণী নিয়ে ব্যাপক আলোচনা হয়। আর্জেন্টিনার জয় নিশ্চিত হওয়ার পর অনেকেই তার দাবি নিয়ে কটাক্ষ করছেন। ফলে এই ঘটনার পর তার ভবিষ্যদ্বাণীর বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে।
বিতর্কিত মন্তব্যের জন্য বোনসাম আগেও আলোচনায় এসেছেন। তিনি এবারের বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল শিরোপা জিতবে বলেও ভবিষ্যদ্বাণী করেছিলেন। এছাড়া ইংল্যান্ডের হ্যারি কেইন
কে নিয়ে ‘কালো জাদু’ করার দাবি করে পরে তা প্রত্যাহার করেও সমালোচনার মুখে পড়েন।
সব মিলিয়ে কেপ ভার্দের লড়াকু পারফরম্যান্স প্রশংসা কুড়ালেও শেষ হাসি হেসেছে আর্জেন্টিনাই। শিরোপা ধরে রাখার স্বপ্নও বাঁচিয়ে রেখেছে আলবিসেলেস্তেরা।
সূত্র: সিজেডএন২৪