Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ১০ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ছাড়া কেউ মনোনয়নপত্র নেননি: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : রবিবার, ৯ আগস্ট,২০২৬, ০৭:১৮ পিএম
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ছাড়া কেউ মনোনয়নপত্র নেননি: ইসি সচিব

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিএনপি ছাড়া এখন পর্যন্ত অন্য কোনো দল বা কোনো প্রার্থী মনোনয়নপত্র নেননি বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

রোববার (৯ আগস্ট) নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। আজ বিএনপির প্রতিনিধিদলের সদস্য জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসে দুটি মনোনয়নপত্র নিয়ে গেছেন। এ ছাড়া এখন পর্যন্ত অন্য কোনো দল বা প্রার্থী নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র নেননি।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে ইসি সচিব জানান, বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন।

তিনি বলেন, গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত ভোটার সংখ্যা বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন। এই ভোটার তালিকার ভিত্তিতেই আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।

স্থানীয় নির্বাচনের তারিখ পরিবর্তন হলে বা কমিশন অন্য কোনো সিদ্ধান্ত নিলে পরবর্তী সময়ে সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

আখতার আহমেদ বলেন, সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিমালা রোববার আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

তিনি বলেন, “আইনের বিষয়টি এখনো পাঠানো হয়নি। নথি প্রক্রিয়াধীন রয়েছে। প্রক্রিয়া সম্পন্ন হলেই তা পাঠানো হবে।”

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)