Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ১০ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিরোধীদলের কণ্ঠে হাসিনার সুর: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : রবিবার, ৯ আগস্ট,২০২৬, ০৭:২৯ পিএম
বিরোধীদলের কণ্ঠে হাসিনার সুর: মির্জা ফখরুল

বর্তমান বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘টার্ম শেষ করতে দেব না, পারবে না’—এ ধরনের বক্তব্য অতীতের রাজনৈতিক সংস্কৃতিরই পুনরাবৃত্তি।

রোববার দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে সুবিধাবঞ্চিত ২৫ জনের মধ্যে চা-ঘর হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যারিটি প্রতিষ্ঠান লাভ শেয়ার বিডি এ অনুষ্ঠানের আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, সরকারের বয়স মাত্র চার-পাঁচ মাস। এরই মধ্যে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পুনরুদ্ধার ও বিপর্যস্ত প্রশাসন পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। তবে কাজটি সহজ নয় এবং দ্রুত সম্পন্ন করা সম্ভব নয়।

নির্বাচনে জনগণের দেওয়া ম্যান্ডেটের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি নির্বাচনে জিতেছি, সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি। আমি পার্লামেন্ট চালাব, দেশ চালাব—সেই ম্যান্ডেট তো আমি পেয়েছি। আমাকে চালাতে দেন। ব্যর্থ হলে তখন বলবেন।’

তিনি বিরোধী দলকে গণতান্ত্রিক ভাষায় কথা বলার এবং গণতন্ত্রকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়ার আহ্বান জানান।

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, দীর্ঘ একদলীয় শাসন ও স্বৈরাচারের পর দেশকে নতুন করে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে।

তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

রংপুর ও উত্তরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এ অঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পাঞ্চলে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। মধ্যপাড়া ও বড়পুকুরিয়া খনি চালু হলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে।

এ জন্য স্থানীয় মানুষকে উদ্যোগী হয়ে ঝুঁকি নেওয়ার আহ্বান জানান তিনি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)