Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ২৭ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু: পর্যটনমন্ত্রী দেশের বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার: ভারপ্রাপ্ত স্পিকার জোয়ারে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধে ধস, আতঙ্কে ৪০ হাজার মানুষ জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ভরা মৌসুমেও ইলিশের আকাল ইসির নতুন জনসংযোগ পরিচালক আব্দুল মমিন সরকার সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় ক্ষোভ আখতার হোসেনের পে-স্কেলের প্রজ্ঞাপন চেয়ে আল্টিমেটাম, না মানলে বৃহত্তর কর্মসূচি চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ২৫ জুলাই,২০২৬, ০৩:০৪ পিএম
পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা

দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার প্রভাবে শাক-সবজির দাম বৃদ্ধির ধারাবাহিকতায় এবার বেড়েছে পেঁয়াজের দামও। কয়েক দিন আগেও প্রতি কেজি পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ৫০ থেকে ৬০ টাকায় পৌঁছেছে।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর মালিবাগ ও রামপুরা এলাকার কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে দেখা যায়, ভালো মানের বাছাই করা পেঁয়াজ প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে, যা তিন-চার দিন আগেও ছিল ৪০ টাকা। তুলনামূলক ছোট বা মাঝারি মানের পেঁয়াজের দাম কেজিপ্রতি ৫০ থেকে ৫৫ টাকা।

অন্যদিকে, পাইকারি বাজারে প্রতি পাল্লা (৫ কেজি) ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৮০ টাকায়। গত সপ্তাহে একই পরিমাণ পেঁয়াজের দাম ছিল ২০০ থেকে ২২০ টাকার মধ্যে।

পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের দাবি, দেশের বিভিন্ন এলাকায় বন্যা ও টানা বৃষ্টির কারণে সরবরাহব্যবস্থা ব্যাহত হওয়ায় পেঁয়াজের দাম বেড়েছে। তাদের ভাষ্য, মোকাম থেকে ঢাকায় পণ্য পরিবহনে বিঘ্ন ঘটছে এবং অনেক এলাকায় গুদামে পানি ঢুকে পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে।

মালিবাগ রেলগেট কাঁচাবাজারের বিক্রেতা আবদুল হাকিম বলেন, উত্তরবঙ্গ, ফরিদপুর ও কুষ্টিয়া থেকে ঢাকায় অধিকাংশ পেঁয়াজ আসে। টানা বৃষ্টির কারণে উৎপাদন ও সরবরাহকারী এলাকাগুলোতেই দাম বেড়ে গেছে। ফলে বেশি দামে কিনে এনে খুচরা বাজারেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

বাজার করতে আসা ক্রেতা মামুন বলেন, গত সপ্তাহে তিনি প্রতি কেজি পেঁয়াজ ৪০ টাকায় কিনেছিলেন। এখন একই পেঁয়াজ কিনতে ২০ টাকা বেশি গুনতে হচ্ছে। তার অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্যের দামই বেড়েছে, যা সাধারণ মানুষের জন্য বাড়তি চাপ তৈরি করছে।

তবে আরেকজন ক্রেতা ব্যবসায়ীদের ব্যাখ্যায় সন্তুষ্ট নন। তিনি বলেন, বৃষ্টিকে অজুহাত হিসেবে দেখিয়ে অনেক সময় অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ানো হয়। তার দাবি, বাজার তদারকি জোরদার করলে এ ধরনের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)