Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ২৭ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু: পর্যটনমন্ত্রী দেশের বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার: ভারপ্রাপ্ত স্পিকার জোয়ারে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধে ধস, আতঙ্কে ৪০ হাজার মানুষ জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ভরা মৌসুমেও ইলিশের আকাল ইসির নতুন জনসংযোগ পরিচালক আব্দুল মমিন সরকার সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় ক্ষোভ আখতার হোসেনের পে-স্কেলের প্রজ্ঞাপন চেয়ে আল্টিমেটাম, না মানলে বৃহত্তর কর্মসূচি চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চরমোনাই পীর

জুলাই অভ্যুত্থানের দিনগুলোই সাক্ষী, ইসলামী আন্দোলন মানবতার পক্ষের শক্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ২৫ জুলাই,২০২৬, ০৮:০৯ পিএম
জুলাই অভ্যুত্থানের দিনগুলোই সাক্ষী, ইসলামী আন্দোলন মানবতার পক্ষের শক্তি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, জুলাই অভ্যুত্থানের দিনগুলোই প্রমাণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম, দেশ ও মানবতার পক্ষের শক্তি। তিনি দাবি করেন, দেশের সংকটময় সময়ে দলটি কথার সঙ্গে কাজের মিল রেখে সক্রিয় ভূমিকা পালন করেছে।

শনিবার (২৫ জুলাই) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের আয়োজিত ‘নগর সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি আহমদ আবদুল কাইয়ূম।

চরমোনাই পীর বলেন, দেশে শতাধিক রাজনৈতিক দল থাকলেও সংকটকালে অধিকাংশ দল দেশপ্রেমের বাস্তব পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। তার ভাষ্য, জুলাই অভ্যুত্থানের সময় অনেক দল প্রকাশ্যে আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে পারেনি, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ মাঠে থেকে ভূমিকা রেখেছে।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর বিভিন্ন সরকার দেশ পরিচালনা করলেও দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। বরং বারবার জনগণকে আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, দেশের মানুষ এখন মুক্তি চায় এবং ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা প্রত্যাশা করে। তিনি দাবি করেন, দেশের জনগণ স্বাধীন ও মর্যাদাপূর্ণ রাষ্ট্রব্যবস্থা দেখতে চায়।

সম্মেলনে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফুল ইসলামসহ কেন্দ্রীয় ও মহানগরের নেতারা বক্তব্য দেন।

সম্মেলনের শেষ পর্বে নতুন সেশনের ঢাকা মহানগর দক্ষিণ কমিটি ঘোষণা করেন দলের আমির। ঘোষিত কমিটিতে শেখ ফজলুল করীম মারুফ সভাপতি, জিএম রুহুল আমীন, আনোয়ার হোসেন, এমএইচ মোস্তফা, আব্দুল আউয়াল মজুমদার ও মাওলানা আব্দুর রাজ্জাক সহ-সভাপতি এবং কে এম শরীয়াতুল্লাহ সেক্রেটারি নির্বাচিত হন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)