Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

চমক রেখে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা পোড়া মবিলের চুলা বন্ধে হাই কোর্টের রুল দক্ষিণাঞ্চলের উন্নয়ন ও মহিপুরকে উপজেলা করার দাবিতে মানববন্ধন জয়ার জন্মদিনে চঞ্চলের শুভেচ্ছা: ‘তুমি আমাদের গর্ব’ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পাচ্ছে জাপানি কনসোর্টিয়াম আতিউরসহ ১৫ বছরের বাংলাদেশ ব্যাংকের বোর্ড সদস্যদের নথি তলব দুদকের রাবিতে ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম, সদস্য সচিব শরিফুল বাংলা কিউআরে ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্থানীয় সরকারমন্ত্রী মেসি আরও গোল করবেন, কিন্তু আমার লক্ষ্য বিশ্বকাপ ফাইনাল: এমবাপ্পে
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কাল ব্যাংক হলিডে, বন্ধ থাকবে সব ধরনের ব্যাংক লেনদেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন,২০২৬, ০৬:৪২ পিএম
কাল ব্যাংক হলিডে, বন্ধ থাকবে সব ধরনের ব্যাংক লেনদেন

অর্ধবার্ষিক হিসাব-নিকাশ সম্পন্ন করার লক্ষ্যে আগামীকাল বুধবার (১ জুলাই) দেশে পালিত হবে ‘ব্যাংক হলিডে’। এ উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকে গ্রাহক পর্যায়ের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে।

প্রতিবছর ১ জুলাই ব্যাংকগুলো বছরের প্রথম ছয় মাসের হিসাব-নিকাশ সম্পন্ন করে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে। এ কাজের সুবিধার্থে দিনটি ‘ব্যাংক হলিডে’ হিসেবে পালন করা হয়।

তবে গ্রাহক লেনদেন বন্ধ থাকলেও বাংলাদেশ ব্যাংকসহ সব তফসিলি ব্যাংকের প্রধান কার্যালয় এবং গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে। এসব কার্যালয়ে অভ্যন্তরীণ ও প্রশাসনিক কার্যক্রম চলবে।

এদিকে ব্যাংক হলিডে উপলক্ষে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এও কোনো ধরনের শেয়ার লেনদেন হবে না।

উল্লেখ্য, প্রতিবছর ৩১ ডিসেম্বর পঞ্জিকা বছরের বার্ষিক হিসাব-নিকাশ সম্পন্ন করে আর্থিক প্রতিবেদন প্রস্তুতের জন্যও ব্যাংক খাতে ‘ব্যাংক হলিডে’ পালন করা হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)