Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

চমক রেখে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা পোড়া মবিলের চুলা বন্ধে হাই কোর্টের রুল দক্ষিণাঞ্চলের উন্নয়ন ও মহিপুরকে উপজেলা করার দাবিতে মানববন্ধন জয়ার জন্মদিনে চঞ্চলের শুভেচ্ছা: ‘তুমি আমাদের গর্ব’ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পাচ্ছে জাপানি কনসোর্টিয়াম আতিউরসহ ১৫ বছরের বাংলাদেশ ব্যাংকের বোর্ড সদস্যদের নথি তলব দুদকের রাবিতে ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম, সদস্য সচিব শরিফুল বাংলা কিউআরে ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্থানীয় সরকারমন্ত্রী মেসি আরও গোল করবেন, কিন্তু আমার লক্ষ্য বিশ্বকাপ ফাইনাল: এমবাপ্পে
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রাজধানীতে ছুরিকাঘাত ও ট্রেন দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন,২০২৬, ০৮:২৩ পিএম
রাজধানীতে ছুরিকাঘাত ও ট্রেন দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

রাজধানীতে পৃথক দুটি ঘটনায় এক ব্যক্তি ও এক নারীর মৃত্যু হয়েছে। বনানীতে ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। অন্যদিকে আজিমপুরে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক দিনমজুর নারী।

পুলিশ জানায়, বনানী এলাকায় ছুরিকাঘাতে আহত সুমন মিয়া (৪৫) মঙ্গলবার (৩০ জুন) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. জানে আলম জানান, গত শুক্রবার ভোরে মহাখালীর ওয়্যারলেস গেট শিশু মেলা স্কুলের সামনে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে আরিফসহ ৮ থেকে ১০ জন সুমন ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়ে মারধর ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

এ ঘটনায় সুমন ছাড়াও তার স্ত্রী সোনিয়া (৩৮) এবং শ্যালক রাসেল (৪০) আহত হন। আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

অন্যদিকে সোমবার রাত ৮টার দিকে উত্তরা আজিমপুর রেলগেট এলাকায় রেললাইন পার হওয়ার সময় দুই ট্রেনের মাঝখানে পড়ে গুরুতর আহত হন শাহনাজ (৫৫)। পরে রেলওয়ে থানা পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, শাহনাজের মরদেহও ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

মৃত শাহনাজের ছেলে সুজন জানান, তার মা দিনমজুর হিসেবে কাজ করতেন। কাজ শেষে বাসায় ফেরার পথে রেললাইন পার হওয়ার সময় দুই দিক থেকে আসা ট্রেনের মাঝখানে পড়ে গুরুতর আহত হন তিনি।

শাহনাজ জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মৃত মিলন মিয়ার স্ত্রী। বর্তমানে তিনি টঙ্গী রেলগেট এলাকায় বসবাস করতেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)