rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
rupalibangla
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আমার সন্তানদের রেহাই দিন : সেলিনা জেটলি

বিনোদন ডেস্ক

প্রকাশ : রবিবার, ৩০ নভেম্বর,২০২৫, ০৪:৩৮ পিএম
আমার সন্তানদের রেহাই দিন : সেলিনা জেটলি

rupalibangla বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি ছবি:

বিচ্ছেদ এবং আইনি জটিলতার জেরে বর্তমানে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। দীর্ঘদিন ধরেই তার বিবাহবিচ্ছেদের খবর নিয়ে সংবাদমাধ্যমে বেশ আলোচনা হচ্ছে।

স্বামী পিটার হাগের সঙ্গে চলমান আইনি লড়াইয়ের খবর প্রকাশ করার সময় সন্তানদের ছবি না ছাপানোর জন্য গণমাধ্যমকে আন্তরিক অনুরোধ জানিয়েছেন এই অভিনেত্রী।সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় সেলিনা বলেন, ‘আমার স্বামীর সঙ্গে আইনি লড়াই চলছে। সেই খবর প্রকাশের সময় আমার সন্তানদের ছবি দয়া করে সামনে আনবেন না। ওদের অন্তত রেহাই দিন।’

পিটার হাগ এবং সেলিনা জেটলি ২০১১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১২ সালে তাদের প্রথম যমজ সন্তান হয়। এরপর ২০১৭ সালে এই দম্পতির দ্বিতীয়বার যমজ সন্তান হয়। যদিও দ্বিতীয় যমজদের একজনের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। বর্তমানে এই দম্পতির তিন সন্তান রয়েছে।এদিকে নিজের ব্যক্তিগত জীবনের এই কঠিন পরিস্থিতিতে একাকী একজন নারীর লড়াই নিয়ে মুখ খুলেছেন সেলিনা।

তিনি লেখেন, ‘একাকী এক নারী বিদেশে আইনি লড়াই লড়ছে! কারণ, তার নিজের বলতে কেউ নেই। মা-বাবা বা স্বামী যিনি আজীবন আগলে চলার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনিও নেই।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)