Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আলোচিত কৃষক কবির হোসেন আর নেই আ.লীগ ও বিএনপির বিরুদ্ধে সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে: নাহিদ রাবি মার্কেটিং ক্লাবের সভাপতি রাফিদ, সম্পাদক মাহফুজ মামলা জটের কারণে শূন্য পদে শিক্ষক নিয়োগ আটকে আছে: শিক্ষামন্ত্রী রাবিতে আলঝেইমার ও ক্যান্সার নিরাময় বিষয়ক সেমিনার প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সিইও’র সাক্ষাৎ ইনটেনসিভ সাইবার সিকিউরিটি ওয়ার্কশপের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট পরীক্ষা-ফল প্রকাশে দীর্ঘসূত্রতার প্রতিবাদে কুবির আইন বিভাগের অফিসকক্ষে তালা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন রাবির ব্রাজিল ভক্ত

রাবি সংবাদদাতা

প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন,২০২৬, ০৫:৩০ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৩ জুন,২০২৬, ০৫:৪৪ পিএম
অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন রাবির ব্রাজিল ভক্ত

বিশ্বকাপ ফুটবলে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জয় পেলে বন্ধুদের মাথা ন্যাড়া প্রতিশ্রুতি দেন ব্রাজিলভক্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জালাল ফরাজি। প্রতিশ্রুতি রাখতে আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে বন্ধুদের মাঝে বসেই তিনি মাথা ন্যাড়া করেন ব্রাজিলের এই সমর্থক।

জালাল ফরাজি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

​জানা গেছে, গতকাল আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচের পূর্বে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল-আমিন রিজভীর সাথে একটি বাজি ধরেন জালাল। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, "যদি আর্জেন্টিনা অস্ট্রিয়ার সাথে আজকের ম্যাচে জিতে, তাহলে আমি মাথা ন্যাড়া করব।" এই প্রতিশ্রুতির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ম্যাচে আর্জেন্টিনা জয়লাভ করায় আজ তিনি স্বেচ্ছায় মাথা ন্যাড়া করেন।

​এ বিষয়ে জালাল ফরাজি বলেন, "আমার বিশ্বাস ছিল কেপ ভার্দের মতো দল যদি স্পেনের মতো শক্তিশালী দলের সাথে ড্র করতে পারে, তাহলে অস্ট্রিয়াও আর্জেন্টিনার সাথে পারবে। কিন্তু আর্জেন্টিনা ম্যাচটি জিতে যাওয়ায় আমি আমার কথা রাখতে স্বেচ্ছায় মাথা ন্যাড়া করলাম।"

​নিজের প্রিয় দল ব্রাজিল নিয়ে আশা ব্যক্ত করে তিনি বলেন, "আমি চাই নেইমার দ্রুত সুস্থ হয়ে দলে ফিরুক এবং ব্রাজিল ভালো খেলুক। এবার ব্রাজিল তাদের 'হেক্সা মিশন' পূরণ করতে পারলে আমি পুরো বিশ্ববিদ্যালয়ে নেচে উল্লাস করব।"

​জালালের মাথা ন্যাড়া করার সময় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে আর্জেন্টিনা ও ব্রাজিলসহ বিভিন্ন দলের সমর্থক এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জালালের আর্জেন্টিনা ভক্ত বন্ধু আল আমিন রিজভি বলেন, জালাল আমাদের কথা দিয়েছিল আর্জেন্টিনা জিতলে মাথা ন্যাড়া করবে। সে তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে। আমরা জালালকে বলব ব্রাজিল ছেড়ে আর্জেনটিনায় আসো।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)