Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

রোববার বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেয়া হবে গার্ড অব অনার অনৈতিক সম্পর্কের কথা জানার পর গাড়িচালককে প্রলোভন দেখান গাজী নজরুল কাতারে আটক ইরানি পাইলটদের দ্রুত চিকিৎসার আহ্বান বাংলাদেশে গণতন্ত্রের অগ্রযাত্রা বারবার বাধাগ্রস্ত হয়েছে: ড. মঈন খান মন্ত্রিত্ব ছেড়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ভারতের সঙ্গে সম্পর্ক থাকবে, জাতীয় স্বার্থে আপস নয় তথ্যমন্ত্রী হলেন আন্দালিভ রহমান পার্থ ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের অনুমোদন ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্বজয়ী হাফেজ নুরুদ্দীন জাকারিয়াকে চরমোনাই মাদ্রাসায় সংবর্ধনা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

স্লিভলেসে স্পর্শিয়ার ছবি, নেটদুনিয়ায় তুমুল সাড়া

বিনোদন ডেস্ক

প্রকাশ : শনিবার, ২২ আগস্ট,২০২৬, ০৫:১৪ পিএম
স্লিভলেসে স্পর্শিয়ার ছবি, নেটদুনিয়ায় তুমুল সাড়া

অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার নতুন কয়েকটি ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। রোদঝলমলে বিকেলে স্টাইলিশ লুকে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি, আর সেই মুহূর্তগুলো প্রকাশ্যে আসতেই ভক্তদের নজর কাড়ে।

গত শুক্রবার বিকেলে ফেসবুকে একাধিক ছবি পোস্ট করেন স্পর্শিয়া। ছবিগুলোতে হলুদ রঙের ফুলেল নকশার স্লিভলেস পোশাকে দেখা যায় তাকে। খোলা চুলে রোদের আলো উপভোগ করার সেই মুহূর্তের সঙ্গে ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়েছেন শন মেন্ডেস ও কামিলা কাবেলোর জনপ্রিয় গান ‘সেনোরিটা’।

ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘শি অ্যান্ড দ্য সান’ (সে এবং সূর্য)। ক্যাপশনের সঙ্গে ছবির আবহও যেন মিলেছে—এক ফ্রেমে স্পর্শিয়া ও রোদের মায়াবী উপস্থিতি।

ছবিগুলো প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভক্তদের প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে তার সৌন্দর্য ও গ্ল্যামারাস লুকের প্রশংসা করেছেন। কেউ কেউ আবার পোশাক ও স্টাইল নিয়ে নিজেদের মতামত জানিয়েছেন।

ছবির পটভূমি দেখে ধারণা করা হচ্ছে, দেশের বাইরে থেকেই ছবিগুলো তুলেছেন স্পর্শিয়া। বেশ কিছুদিন ধরে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে জানা গেছে। নিউইয়র্কে তার পরিবার থাকায় সুযোগ পেলেই সেখানে যাতায়াত করেন অভিনেত্রী। দেশের ব্যস্ত কর্মজীবনের পাশাপাশি পরিবারের টানেও সময় কাটান বিদেশে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি আইম্যাক্স হলে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ সিনেমা দেখে নিজের অভিজ্ঞতা জানিয়েছিলেন স্পর্শিয়া। পরে ঘুরে দেখেছেন নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি এবং মার্থা গ্রাহামের প্রদর্শনীও। ভ্রমণের পাশাপাশি শিল্প-সংস্কৃতির বিভিন্ন অভিজ্ঞতায়ই কাটছে তার প্রবাসের সময়।

এদিকে, অভিনয়ে ব্যস্ততাও রয়েছে স্পর্শিয়ার। বর্তমানে তাকে কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ দেখা যাচ্ছে। নাটকটিতে তার সঙ্গে অভিনয় করছেন তৌসিফ মাহবুব, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মারজুক রাসেল ও শামীম হাসান সরকারসহ আরও অনেকে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)