Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

কিছু সময় দিন, প্রজন্মকে সবাই মিলে বদলে দিব: ধর্ম প্রতিমন্ত্রী লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের সভাপতি জাহিদ, সম্পাদক সুমন চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসায় বিশ্বনবী (সা.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ৬৪ জেলার দুর্নীতি-মাদক নিয়ন্ত্রণে দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ নবাগত সিভিল সার্জনকে ফুলেল শুভেচ্ছা জানাল বন্ধু-৯৫ যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ আমলে না নিলে ব্যবস্থা নেবে ইউজিসি একদিন সব ছেড়ে যেতে হয়: ফারিণ আকস্মিক বন্যায় নেপাল-তিব্বতে নিখোঁজ ১ হাজার ৩৮৪ স্থানীয় প্রকল্পে বৈদেশিক মুদ্রায় ব্যাংক গ্যারান্টির সুযোগ চীন থেকে ২৫ টাকা ইউনিটে জাতীয় গ্রিডে আসবে বিদ্যুৎ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

৬৪ জেলার দুর্নীতি-মাদক নিয়ন্ত্রণে দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ আগস্ট,২০২৬, ০৮:১২ পিএম
৬৪ জেলার দুর্নীতি-মাদক নিয়ন্ত্রণে দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতসহ সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকি ও সমন্বয়ের জন্য ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে দায়িত্ব দিয়েছে সরকার।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ দায়িত্ব বণ্টনের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে গঠিত সরকার দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় উন্নয়ন বরাদ্দের নামে ব্যাপক দুর্নীতি ও লুটপাটের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এসব অনিয়মের মাধ্যমে আত্মসাৎ করা অর্থের একটি অংশ বিদেশে পাচার হয়েছে, যা জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ পেয়েছে।

এতে আরও বলা হয়, লুটপাটের অর্থের আরেকটি অংশ দেশের অভ্যন্তরে মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয়, জননিরাপত্তা ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড রাষ্ট্রের জন্য অত্যন্ত ক্ষতিকর।

সরকারের উন্নয়ন, দুর্নীতি দমন, আইনশৃঙ্খলা রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা ও জাতীয় নিরাপত্তাসহ রাষ্ট্র পরিচালনার সব কার্যক্রমের বিষয়ে জাতীয় সংসদ ও জনগণের কাছে মন্ত্রিপরিষদ সমষ্টিগতভাবে দায়বদ্ধ বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

টেকসই উন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতি নির্মূলকে বর্তমান সরকারের জরুরি ও অগ্রাধিকারমূলক কর্মসূচি হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে সংবিধানের ৫৫(২) অনুচ্ছেদের উল্লেখ করে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী কর্তৃক বা তাঁহার কর্তৃত্বে এই সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হইবে।’

এ ছাড়া রুলস অব বিজনেসের চ্যাপ্টার-৫-এর রুল ৩৩ অনুযায়ী প্রধানমন্ত্রী প্রয়োজন মনে করলে যেকোনো ক্ষেত্রে বা ক্ষেত্রসমূহে ওই বিধান থেকে বিচ্যুতির অনুমতি বা মঞ্জুরি দিতে পারেন। চ্যাপ্টার-১-এর রুল ৪(২) এবং চ্যাপ্টার-২-এর রুল ১৬(৯)(ই) ও রুল ১৬(১২) অনুযায়ী বিষয়গুলো মন্ত্রিসভায় বিস্তারিতভাবে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, হাইকোর্ট বিভাগের রিট পিটিশন মামলা নং ৩৫১২/২০০৩-এর রায়ের মর্ম অনুযায়ী এ ধরনের দায়িত্ব বণ্টন সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে।

স্থানীয় সরকার প্রতিষ্ঠানসহ অন্যান্য সাংবিধানিক ও সংবিধিবদ্ধ সংস্থার আইনগত ক্ষমতা অক্ষুণ্ন রেখে সংবিধান ও রুলস অব বিজনেসের বিধান অনুসরণ করে মন্ত্রিসভার সিদ্ধান্তের ভিত্তিতে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপকে নির্দিষ্ট জেলা বা জেলাগুলোর সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

দায়িত্বপ্রাপ্তরা মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং গুরুতর অপরাধ দমনসহ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবেন।

পাশাপাশি সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং অন্যান্য উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমও তাঁরা তদারকি ও পরামর্শ দেবেন।

প্রয়োজনে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপরা সংশ্লিষ্ট জেলার জেলা পর্যায়ের বিভিন্ন সভায় অংশ নিয়ে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবেন। প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে।

দায়িত্বপ্রাপ্তদের জেলা-ভিত্তিক তালিকা
ইকবাল হাসান মাহমুদ — রাজশাহী ও নাটোর
ড. আবু জাফর মো. জাহিদ হোসেন — লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়
আব্দুল আউয়াল মিন্টু — লক্ষ্মীপুর
নিতাই রায় চৌধুরী — চুয়াডাঙ্গা
খন্দকার আবদুল মুক্তাদির — হবিগঞ্জ
আরিফুল হক চৌধুরী — মৌলভীবাজার
মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি — চট্টগ্রাম
এম রশিদুজ্জামান মিল্লাত — শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা
আসাদুল হাবিব দুলু — ঠাকুরগাঁও ও দিনাজপুর
মো. আসাদুজ্জামান — খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট
জাকারিয়া তাহের — ফেনী ও নোয়াখালী
সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল — মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ
সাচিং প্রু — কক্সবাজার
মো. শরীফুল আলম — টাঙ্গাইল ও নরসিংদী
শামা ওবায়েদ ইসলাম — মাদারীপুর ও শরীয়তপুর
অনিন্দ্য ইসলাম অমিত — মেহেরপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহ
আব্দুল বারী — বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ
সুলতান আহমেদ টুকু — ঢাকা
মীর মোহাম্মদ হেলাল উদ্দিন — খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি
হাবিবুর রশিদ — গাজীপুর ও নারায়ণগঞ্জ
মো. রাজীব আহসান — বরগুনা, পটুয়াখালী ও পিরোজপুর
মীর শাহে আলম — রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম
ফারজানা শারমিন — সিরাজগঞ্জ ও পাবনা
শেখ ফরিদুল ইসলাম — যশোর, মাগুরা ও নড়াইল
ইয়াসের খান চৌধুরী — জামালপুর ও কিশোরগঞ্জ
আহমেদ সোহেল মঞ্জুর — বরিশাল, ভোলা ও ঝালকাঠি
মোহাম্মদ শামীম কায়সার — জয়পুরহাট ও নওগাঁ
মো. জি কে গউস — সিলেট ও সুনামগঞ্জ
মিয়া নুরুদ্দিন আহম্মেদ — রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জ
এ বি এম আশরাফ উদ্দিন নিজাম — ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুর

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)