Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

কিছু সময় দিন, প্রজন্মকে সবাই মিলে বদলে দিব: ধর্ম প্রতিমন্ত্রী লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের সভাপতি জাহিদ, সম্পাদক সুমন চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসায় বিশ্বনবী (সা.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ৬৪ জেলার দুর্নীতি-মাদক নিয়ন্ত্রণে দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ নবাগত সিভিল সার্জনকে ফুলেল শুভেচ্ছা জানাল বন্ধু-৯৫ যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ আমলে না নিলে ব্যবস্থা নেবে ইউজিসি একদিন সব ছেড়ে যেতে হয়: ফারিণ আকস্মিক বন্যায় নেপাল-তিব্বতে নিখোঁজ ১ হাজার ৩৮৪ স্থানীয় প্রকল্পে বৈদেশিক মুদ্রায় ব্যাংক গ্যারান্টির সুযোগ চীন থেকে ২৫ টাকা ইউনিটে জাতীয় গ্রিডে আসবে বিদ্যুৎ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের সভাপতি জাহিদ, সম্পাদক সুমন

স্টাফ রিপোর্টার

প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ আগস্ট,২০২৬, ০৮:৫৭ পিএম
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের সভাপতি জাহিদ, সম্পাদক সুমন

ভোলার লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার হলরুমে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. সুমন। যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. হাবিব উল্যাহ, সাংগঠনিক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. শাহাবুদ্দিন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটির আহবায়ক মো. হাবিব উল্যাহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটির যুগ্ম সম্পাদক ও চরফ্যাশন উপজেলা কমিটির সভাপতি মো. মোসলে উদ্দিন, ভোলা জেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটির সহসভাপতি ইয়াছিন সিরাজী, ভোলা জেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটির সদস্য ও চরফ্যাশন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় চন্দ্র দাস প্রমুখ।

আলোচনা সভা শেষে উপস্থিত সদস্যদের প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এদিকে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন লালমোহন উপজেলার বিভিন্ন সংগঠন ও নেতৃবৃন্দ।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)