rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
rupalibangla
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইবি প্লেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে অসুস্থ শিক্ষার্থীকে ১ লাখ টাকা অনুদান

ইবি প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৯ ডিসেম্বর,২০২৫, ০৮:১১ এ এম
ইবি প্লেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে অসুস্থ শিক্ষার্থীকে ১ লাখ টাকা অনুদান

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা প্লেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে অসুস্থ প্রাক্তন খেলোয়াড় ও শিক্ষার্থী নার্গিস খাতুনকে এক লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তাঁর কার্যালয়ে এই অনুদান হস্তান্তর করেন।

অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম ইয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামান, প্লেয়ার অ্যাসোসিয়েশন ইবি শাখার সিনিয়র সহ-সভাপতি আবু হেনা মোস্তফা কামাল রবি, সহ-সভাপতি আহসানুজ্জামান মিলন, সাধারণ সম্পাদক ড. মো. আসাদুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদিকা ড. পারভিন আক্তার লাভলীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

প্লেয়ার অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আবু হেনা মোস্তফা কামাল রবি বলেন, “আমাদের ছোট বোন নার্গিস অসুস্থ। তার পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত। আগেও আমরা খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছি এবং ভবিষ্যতেও এই ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা নার্গিসের দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া কামনা করছি।”

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “প্লেয়ার অ্যাসোসিয়েশন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন খেলোয়াড়দের কল্যাণে নিয়মিত প্রশংসনীয় কাজ করে যাচ্ছে। আজ একজন ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে দাঁড়ানো তাদের মানবিকতার অনন্য দৃষ্টান্ত। বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় এমন উদ্যোগের পাশে থাকবে।”

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)