Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত ● সাড়ে ৩ লাখ ডলারেই মিলবে আর্জেন্টিনার নাগরিকত্ব ● ডিএমপির ১১ পুলিশ পরিদর্শককে বদলি ● সিন্ডিকেট ধরতে সেপ্টেম্বরের এলপিজি বিক্রির তথ্য চেয়েছে বিইআরসি ● ৩-৪ গুণ দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছি: তথ্যমন্ত্রী ● রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ● দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয় ● যুক্তরাষ্ট্রের দুই ইউনিভার্সিটিতে শিক্ষকতায় নতুন পথচলা মিথিলার ● কর্মকর্তাদের নিজ বাসভবনে সৌর বিদ্যুৎ স্থাপনের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ● ওনাবের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ঢাকাওয়াচ সম্পাদক সাখাওয়াত সজীব
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মেসিকেই সর্বকালের সেরা খেলোয়াড় মানলেন ইয়ামাল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর,২০২৬, ১২:১৭ পিএম
মেসিকেই সর্বকালের সেরা খেলোয়াড় মানলেন ইয়ামাল

লিওনেল মেসি, পেলে ও দিয়েগো ম্যারাডোনা—ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়দের আলোচনায় এই তিন কিংবদন্তির নাম বারবার উঠে আসে। তবে এই তিনজনের মধ্যে একজনকে বেছে নিতে বলা হলে কোনো দ্বিধা করেননি বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। তাঁর পছন্দ লিওনেল মেসি।

মিশরের টেলিভিশন অনুষ্ঠান ‘ফ্রম কায়রো’-তে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামালকে মেসি, পেলে ও ম্যারাডোনার মধ্যে একজনকে বেছে নিতে বলা হয়। জবাবে তিনি মেসির নাম নেন।

ইয়ামাল বলেন, ‘আমি নিজের চোখে এবং পর্দায় যা দেখেছি, সেখান থেকে বিচার করলে মেসিকেই বেছে নেব। তিনি ফুটবলকে যা দিয়েছেন এবং এখনো দিয়ে যাচ্ছেন, সবকিছুর জন্যই।’

ফুটবল ইতিহাসে পেলে ও ম্যারাডোনার অর্জনও অসাধারণ। ব্রাজিলের হয়ে পেলে তিনবার বিশ্বকাপ জিতেছেন। জাতীয় দলের হয়ে ৯২ ম্যাচে তাঁর গোল ৭৭টি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তাঁর গোলসংখ্যা ছিল ৬০০-এর বেশি।

অন্যদিকে ১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ম্যারাডোনা। আর্জেন্টিনার হয়ে ৯১ ম্যাচে ৩৪ গোল করেন এই কিংবদন্তি। আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে তাঁর নৈপুণ্য তাঁকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকায় পরিণত করে।

মেসির অর্জনের তালিকাও দীর্ঘ। আর্জেন্টিনার হয়ে তাঁর গোলসংখ্যা ১০০ ছাড়িয়েছে। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তিনি ৯০০-এর বেশি গোল করেছেন। দীর্ঘ অপেক্ষার পর ২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

এ ছাড়া ২০১৪ ও সর্বশেষ ২০২৬ বিশ্বকাপেও মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ফাইনালে ওঠে।

সূত্র: গোল ডটকম

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)