ডা. শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
ছবি:
মাদরাসা শিক্ষাব্যবস্থার সঙ্গে ইসলামের আদর্শ ও মূল্যবোধ সরাসরি যুক্ত থাকায় এ ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্টদের আরও সতর্ক ও স্বচ্ছ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৩ অক্টোবর) কাকরাইলের আইডিইবি ভবনে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিসিন আয়োজিত জাতীয় মুফাসসির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, দেশে কওমি ও আলিয়া—দুই ধরনের মাদরাসা রয়েছে। এসব প্রতিষ্ঠানে কোনো ত্রুটি দেখা দিলে কলেজ-বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তুলনা করে বিষয়টি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
তিনি বলেন, ‘কলেজ-ভার্সিটিগুলো তো ইসলামের নামে কাজ করে না। আর মাদরাসার মূল কনসেপ্ট যেহেতু ইসলাম, তাই এখানে স্বচ্ছ থাকতে হবে।’
মাদরাসা শিক্ষার আদর্শ হিসেবে মদিনার মসজিদে নববীর মাদরাসার সঙ্গে তুলনা করার কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘আমাদের তুলনা হবে মদিনার মসজিদের নববীর মাদরাসার সঙ্গে। যে মাদরাসার শিক্ষক ছিলেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। ছাত্র ছিলেন আসহাবে কুহফার তাইয়্যেব সাহাবিরা।’
আলেম সমাজকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করা হয়। মাদরাসা শিক্ষাব্যবস্থাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয়। সাদা কাপড়ে বেশি দাগ লাগে। তাই আমাদের সতর্ক হতে হবে।’