Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত ● সাড়ে ৩ লাখ ডলারেই মিলবে আর্জেন্টিনার নাগরিকত্ব ● ডিএমপির ১১ পুলিশ পরিদর্শককে বদলি ● সিন্ডিকেট ধরতে সেপ্টেম্বরের এলপিজি বিক্রির তথ্য চেয়েছে বিইআরসি ● ৩-৪ গুণ দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছি: তথ্যমন্ত্রী ● রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ● দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয় ● যুক্তরাষ্ট্রের দুই ইউনিভার্সিটিতে শিক্ষকতায় নতুন পথচলা মিথিলার ● কর্মকর্তাদের নিজ বাসভবনে সৌর বিদ্যুৎ স্থাপনের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ● ওনাবের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ঢাকাওয়াচ সম্পাদক সাখাওয়াত সজীব
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

৩-৪ গুণ দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছি: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ৩ অক্টোবর,২০২৬, ০৯:০২ পিএম
৩-৪ গুণ দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছি: তথ্যমন্ত্রী

rupalibangla তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। ছবি:

বিশ্বের পরাশক্তিগুলোর দ্বন্দ্ব ও সংঘাতের প্রভাব উন্নয়নশীল দেশগুলোর ওপর বড় ধরনের অর্থনৈতিক চাপ তৈরি করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, নিজেদের কোনো সম্পৃক্ততা না থাকলেও যুদ্ধের কারণে বাংলাদেশসহ ভোক্তা পর্যায়ের দেশগুলোকে কয়েক গুণ বেশি দামে জ্বালানি কিনতে হচ্ছে।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর ‘দ্য ফিউচার অব এশিয়া’ শীর্ষক লিডারশিপ ফোরাম সেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, মার্কিন-চীন প্রতিযোগিতার মতো পরাশক্তিগুলোর বৈশ্বিক দ্বন্দ্বের মূল্য দিতে হচ্ছে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোকে। যুদ্ধের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও এসব দেশের সাধারণ মানুষকে ৩ থেকে ৪ গুণ বেশি দামে জ্বালানি কিনতে বাধ্য হতে হচ্ছে।

তিনি বিশ্বজুড়ে অস্থিতিশীলতা ও সংঘাতের পরিবর্তে উন্নয়নশীল দেশগুলোর স্বার্থে আন্তর্জাতিক স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান।

দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি প্রসঙ্গে আন্দালিব রহমান পার্থ বলেন, গত দুই দশকের পরিকল্পিত নেতৃত্বের শূন্যতা কাটিয়ে তরুণ প্রজন্মকে দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

যেকোনো বড় জাতীয় সংকটে জনগণের ঐক্যবদ্ধ হওয়াকে বাংলাদেশের অন্যতম বড় শক্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দেশকে সামনে এগিয়ে নেওয়ার বিষয়ে পুরো জাতি এখন একমত। তবে গত কয়েক বছরে পরিকল্পিতভাবে তরুণদের রাজনীতি ও দেশ গঠনের কর্মসূচি থেকে দূরে রাখা হয়েছে। এর ফলে বর্তমানে গভীর নেতৃত্বের সংকট তৈরি হয়েছে।

তরুণদের মধ্যে তৈরি হওয়া এই মনস্তাত্ত্বিক দূরত্ব দূর করে তাদের দেশ গঠনের কাজে সম্পৃক্ত করাই এখন অন্যতম প্রধান চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন তথ্যমন্ত্রী।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)