Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত ● সাড়ে ৩ লাখ ডলারেই মিলবে আর্জেন্টিনার নাগরিকত্ব ● ডিএমপির ১১ পুলিশ পরিদর্শককে বদলি ● সিন্ডিকেট ধরতে সেপ্টেম্বরের এলপিজি বিক্রির তথ্য চেয়েছে বিইআরসি ● ৩-৪ গুণ দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছি: তথ্যমন্ত্রী ● রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ● দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয় ● যুক্তরাষ্ট্রের দুই ইউনিভার্সিটিতে শিক্ষকতায় নতুন পথচলা মিথিলার ● কর্মকর্তাদের নিজ বাসভবনে সৌর বিদ্যুৎ স্থাপনের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ● ওনাবের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ঢাকাওয়াচ সম্পাদক সাখাওয়াত সজীব
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাড়ে ৩ লাখ ডলারেই মিলবে আর্জেন্টিনার নাগরিকত্ব

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : শনিবার, ৩ অক্টোবর,২০২৬, ০৯:৫১ পিএম
সাড়ে ৩ লাখ ডলারেই মিলবে আর্জেন্টিনার নাগরিকত্ব

বিদেশি বিনিয়োগ বাড়াতে নতুন নাগরিকত্ব কর্মসূচি চালু করেছে আর্জেন্টিনা। এর আওতায় নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগের মাধ্যমে দেশটির নাগরিকত্ব পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

নতুন ‘সিটিজেনশিপ বাই ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’-এর আওতায় নাগরিকত্ব পেতে আবেদনকারীদের জন্য দুটি পথ রাখা হয়েছে। প্রথমত, জাতীয় কোষাগারে ৩ লাখ ৫০ হাজার ডলারের অ-ফেরতযোগ্য অনুদান দিতে হবে। দ্বিতীয় বিকল্প হিসেবে ৮ লাখ ডলারের সরকারি বন্ডে বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে।

মূল বিনিয়োগকারীর পাশাপাশি নির্দিষ্ট আর্থিক অবদানের মাধ্যমে তার স্ত্রী ও সন্তানদেরও নাগরিকত্ব পাওয়ার সুযোগ থাকবে।

দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ আর্জেন্টিনায় সাম্প্রতিক বছরগুলোতে বিদেশি বিনিয়োগ প্রত্যাশা অনুযায়ী না বাড়ায় নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে। দেশটির অর্থনীতি মন্ত্রণালয় জানিয়েছে, কর্মসূচির মাধ্যমে পাওয়া অর্থ সরকারের রাজস্ব ও আর্থিক সক্ষমতা শক্তিশালী করতে ব্যবহার করা হবে।

তবে নাগরিকত্ব দেওয়ার আগে জাতীয় নিরাপত্তা ও অর্থপাচার ঠেকাতে বিনিয়োগকারীদের কঠোর যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে যেতে হবে।

এর আগে গত সপ্তাহে আর্জেন্টিনার সুপ্রিম কোর্ট বিদেশিদের গ্রামীণ জমি কেনার ওপর থাকা বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। এর পরপরই বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়। জমি কেনার নিয়ম শিথিলের সিদ্ধান্তটি অবশ্য দেশটির অভ্যন্তরে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। বিরোধী দলগুলো এর প্রতিবাদে কর্মসূচিও ঘোষণা করেছে।

সূত্র: গালফ নিউজ

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)