Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত ● সাড়ে ৩ লাখ ডলারেই মিলবে আর্জেন্টিনার নাগরিকত্ব ● ডিএমপির ১১ পুলিশ পরিদর্শককে বদলি ● সিন্ডিকেট ধরতে সেপ্টেম্বরের এলপিজি বিক্রির তথ্য চেয়েছে বিইআরসি ● ৩-৪ গুণ দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছি: তথ্যমন্ত্রী ● রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ● দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয় ● যুক্তরাষ্ট্রের দুই ইউনিভার্সিটিতে শিক্ষকতায় নতুন পথচলা মিথিলার ● কর্মকর্তাদের নিজ বাসভবনে সৌর বিদ্যুৎ স্থাপনের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ● ওনাবের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ঢাকাওয়াচ সম্পাদক সাখাওয়াত সজীব
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বৃষ্টিতে ম্যাচ বাতিল, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর,২০২৬, ১০:৪৭ এ এম
বৃষ্টিতে ম্যাচ বাতিল, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে কোয়ার্টার ফাইনাল ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় কোনো বল মাঠে না গড়িয়েই সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ।

আজ বাংলাদেশ সময় সকাল ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার কথা ছিল লিটন দাসদের। তবে টানা বৃষ্টির কারণে ম্যাচ শুরুর প্রায় সাড়ে তিন ঘণ্টা আগেই তা বাতিল করা হয়। র‌্যাংকিংয়ে মালয়েশিয়ার চেয়ে এগিয়ে থাকায় টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী সেমিফাইনালের টিকিট পেয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘সকালে গেমস কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে যে, খেলা হচ্ছে না। এজন্য দল স্টেডিয়ামেও যাবে না।’

নাগোয়ায় টানা বৃষ্টির কারণে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল পর্ব ব্যাহত হচ্ছে। গতকাল দুটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি। আজ সকালে নেপাল ও শ্রীলঙ্কার ম্যাচও পরিত্যক্ত হয়েছে। মাঠ খেলার উপযোগী না থাকায় বাংলাদেশের ম্যাচটিও নির্ধারিত সময়ের আগেই বাতিল করা হয়।

আগামী ১ অক্টোবর সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ম্যাচটি সকাল ৯টায় শুরু হওয়ার কথা রয়েছে। তবে আবহাওয়ার উন্নতি না হলে এই ম্যাচ নিয়েও শঙ্কা রয়েছে।

সেমিফাইনালও বৃষ্টিতে পরিত্যক্ত হলে র‌্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবিধায় ফাইনালে উঠবে পাকিস্তান। সেক্ষেত্রে বাংলাদেশকে ব্রোঞ্জ পদকের জন্য লড়াই করতে হবে।

এর আগে নারী ক্রিকেট দলও বৃষ্টির কারণে কোয়ার্টার ফাইনাল খেলতে পারেনি। চীনের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় র‌্যাংকিংয়ের সুবিধায় সরাসরি সেমিফাইনালে উঠেছিল জ্যোতির দল।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)