Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় টেকনাফে ১৫ জন উদ্ধার মহিপুরে কারিতাসের উদ্যোগে ভার্মি কম্পোস্ট ও জৈব চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে লোকসংগীত ও পথনাটক বিএনপি সরকারের দুর্নীতিতে ছয় মাসেই বিদ্যুৎ সংকট: শাহজাহান চৌধুরী জাপানে প্রথমবার শতবর্ষী মানুষের সংখ্যা লাখ ছাড়াল শিশুদের সম্ভাবনা বিকাশে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপির সঙ্গে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্কুলে ভর্তি দুই ধাপে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্রথম সপ্তাহে জুলাই হত্যা মামলা: ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড মহিপুরে এনজিওর টিউবওয়েল ও নারীবান্ধব বিশ্রামাগার দখলের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী নাফ নদীতে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির গুলিতে জেলে আহত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

নিউজ ডেস্ক

প্রকাশ : শনিবার, ৫ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৫৮ এ এম
কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

রাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৫৫) এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কারওয়ান বাজারের পেছনের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

বিষয়টি রেলওয়ে থানাকে জানানো হয়েছে। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)