Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় টেকনাফে ১৫ জন উদ্ধার মহিপুরে কারিতাসের উদ্যোগে ভার্মি কম্পোস্ট ও জৈব চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে লোকসংগীত ও পথনাটক বিএনপি সরকারের দুর্নীতিতে ছয় মাসেই বিদ্যুৎ সংকট: শাহজাহান চৌধুরী জাপানে প্রথমবার শতবর্ষী মানুষের সংখ্যা লাখ ছাড়াল শিশুদের সম্ভাবনা বিকাশে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপির সঙ্গে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্কুলে ভর্তি দুই ধাপে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্রথম সপ্তাহে জুলাই হত্যা মামলা: ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড মহিপুরে এনজিওর টিউবওয়েল ও নারীবান্ধব বিশ্রামাগার দখলের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী নাফ নদীতে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির গুলিতে জেলে আহত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নাফ নদীতে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির গুলিতে জেলে আহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৩৭ পিএম
নাফ নদীতে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির গুলিতে জেলে আহত

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মিয়ানমার জলসীমায় মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির গুলিতে মো. ইদ্রিস (৫৫) নামে এক জেলে আহত হয়েছেন। গতকাল বিকেল ৪টা ২০ মিনিটের দিকে নাজিরপাড়া সংলগ্ন পূর্ব দিকে এ ঘটনা ঘটে বলে জেলে ও স্থানীয় সূত্রে জানা গেছে। গুলিতে তাঁর ডান পায়ের হাঁটুর অংশে জখম হয়েছে।

আহত ইদ্রিস টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত ইবনে আমিনের ছেলে। গুলিবিদ্ধ হওয়ার পর সহকর্মী জেলেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় জেলেদের ভাষ্য, বিকেল ৪টা ২০ মিনিটের দিকে কয়েকজন জেলে নাফ নদীর মিয়ানমার জলসীমায় মাছ শিকার করছিলেন। এ সময় আরাকান আর্মির সদস্যরা তাঁদের মাছ ধরা থেকে বিরত থাকার জন্য ধাওয়া দেন। পরে জেলেরা সেখান থেকে ফিরে আসার চেষ্টা করলে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ করেন তাঁরা।

এ সময় একটি গুলি ইদ্রিসের ডান পায়ের হাঁটুর অংশে লাগে। পরে অন্য জেলেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া ১ নম্বর সুইচ গেট জেলে সমিতির সভাপতি জহিদ বলেন, বিকেল ৪টা ২০ মিনিটের দিকে মিয়ানমার জলসীমায় মাছ শিকারের সময় আরাকান আর্মি জেলেদের ধাওয়া দেয়। সেখান থেকে ফিরে আসার সময় তারা গুলি ছোড়ে। এতে ইদ্রিসের ডান পায়ে গুলি লাগে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী বলেন, নাফ নদীতে মাছ শিকারের সময় আরাকান আর্মির ছোড়া গুলিতে একজন জেলের পায়ে গুলি লাগার বিষয়টি তিনি শুনেছেন। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।

এ ঘটনায় সীমান্তবর্তী নাফ নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় জেলেরা জানান, জীবিকার প্রয়োজনে নাফ নদীতে মাছ ধরতে হলেও সীমান্ত পরিস্থিতির কারণে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)