নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে ৫০টি মামলা করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।
তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪০ জন, লালবাগে ৪২, ওয়ারীতে ৬৫, মতিঝিলে ৬৮, তেজগাঁওয়ে ৯৫, মিরপুরে ২০৩, গুলশানে ৫৫, উত্তরা বিভাগে ৪৯ এবং গোয়েন্দা বিভাগে ১২ জন রয়েছেন।
অভিযানকালে ৭ কেজি ৯৬৫ গ্রাম গাঁজা, ২১১টি ইয়াবা, ১০৬ গ্রাম হেরোইন, একটি বিদেশি পিস্তল, একটি শর্টগান, একটি ইয়ারগান, এক রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি গুলির খোসা, ৩২টি রেডবল কার্তুজ, ৫৫টি মোবাইল ফোন, সাতটি ফয়েল পেপার, তিনটি গ্যাস লাইট, একটি সাদা বোতলজাত অ্যালকোহল, একটি অটোরিকশা, তিনটি মোটরসাইকেল, চারটি চাকু, দুটি স্টিলের ব্লেড, একটি চাপাতি এবং নগদ ১ লাখ ৮ হাজার ২২০ টাকা জব্দ করা হয়েছে।
ডিএমপির বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা।