Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

কক্সবাজারে বন্যা পরিস্থিতির অবনতি, ৭ দিনে প্রাণ গেল ২০ জনের শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই টেকনাফে একদিনে ভেসে এলো তিন মরদেহ বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব মেসিদের বাড়তি সুবিধা, সামনে এলো চাঞ্চল্যকর পরিসংখ্যান সবুজ ও জলবায়ু সহনশীল বাংলাদেশ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য : প্রধানমন্ত্রী মিশরের প্রতি সংহতি জানিয়ে মরক্কোর এক্স পোস্ট ভাইরাল শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি পদে পদে জালিয়াতি এশিয়ান গ্রুপের, কর ফাঁকি ৭৯২ কোটি আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আর্জেন্টাইন রেফারিরা দায়িত্বে, অস্বস্তিতে এমবাপ্পে?

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ৯ জুলাই,২০২৬, ১১:০১ এ এম
আর্জেন্টাইন রেফারিরা দায়িত্বে, অস্বস্তিতে এমবাপ্পে?

২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ও মরক্কোর লড়াই শুরুর আগেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে রেফারি নিয়োগ। ম্যাচ পরিচালনার দায়িত্ব পুরোপুরি আর্জেন্টিনার রেফারি প্যানেলের হাতে তুলে দেওয়ায় ফুটবল অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বিশেষ করে ফরাসি সমর্থকদের একাংশ এ সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।

বোস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই হাইভোল্টেজ ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন আর্জেন্টিনার ফাকুন্দো তেল্লো। তাকে সহায়তা করবেন সহকারী রেফারি হুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল চাদে। চতুর্থ কর্মকর্তা হিসেবে থাকবেন দারিও হেরেরা এবং রিজার্ভ রেফারির দায়িত্ব পালন করবেন ক্রিশ্চিয়ান নাভারো। চলতি বিশ্বকাপে এবারই প্রথম কোনো ম্যাচের প্রধান পাঁচজন ম্যাচ কর্মকর্তা একই দেশের।

বিতর্কের সূত্রপাত হয়েছে শেষ ষোলোর একটি ম্যাচকে ঘিরে। আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার সেই ম্যাচ পরিচালনা করেছিলেন ফ্রান্সের রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ের ও তার ফরাসি দল। ম্যাচের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হয়। এরপরই ফ্রান্সের কোয়ার্টার ফাইনাল ম্যাচে আর্জেন্টাইন রেফারি নিয়োগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ফিফা সাধারণত রেফারিদের অভিজ্ঞতা, পারফরম্যান্স ও নিরপেক্ষতার ভিত্তিতেই নিয়োগ দিয়ে থাকে। তবে টুর্নামেন্টের নকআউট সূচি অনুযায়ী ফ্রান্স জয়ী হলে সম্ভাব্য সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে। সে কারণে কিছু সমর্থক সম্ভাব্য স্বার্থের সংঘাতের আশঙ্কা প্রকাশ করেছেন।

তবে এখন পর্যন্ত ফিফা বা সংশ্লিষ্ট কোনো পক্ষ আর্জেন্টাইন রেফারি প্যানেলের নিরপেক্ষতা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রশ্ন তোলেনি। তাদের বিরুদ্ধে পক্ষপাতেরও কোনো প্রমাণ উপস্থাপিত হয়নি।

দক্ষিণ আমেরিকার অন্যতম অভিজ্ঞ রেফারি ফাকুন্দো তেল্লোর জন্য এটি টানা দ্বিতীয় বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পরিচালনার দায়িত্ব। গুরুত্বপূর্ণ এই ম্যাচে তার সিদ্ধান্তের দিকেই থাকবে ফুটবল বিশ্বের বাড়তি নজর।

সূত্র: মার্কা

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)