Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ২৯ জুন ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

অর্থবছর জানুয়ারি-ডিসেম্বরে নেওয়ার প্রস্তাব বিরোধীদলীয় নেতার ৪৭তম বিসিএসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থীর সাফল্য চরফ্যাশনে প্রাণিসম্পদ উন্নয়নে এফডিএ’র আঞ্চলিক কারিগরি কর্মশালা রাবিতে ছাত্রদলের বিরুদ্ধে সিট দখলের অভিযোগ, শিবিরের মানববন্ধন ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার-এর মৃত্যুতে স্থানীয় সরকার মন্ত্রীর শোক মহিপুরে গুড নেইবার্স বাংলাদেশের বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত ময়মনসিংহে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ৯ দিনে অভিযোগপত্র, শেষ পর্যায়ে সাক্ষ্যগ্রহণ এবারের বাজেট ‘জীবনবান্ধব’: প্রধানমন্ত্রী ভারতীয় ভিসার আবেদন শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কারবালার স্মরণে রাজধানীতে পালিত হলো তাজিয়া মিছিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শুক্রবার, ২৬ জুন,২০২৬, ০৬:২২ পিএম
কারবালার স্মরণে রাজধানীতে পালিত হলো তাজিয়া মিছিল

পবিত্র আশুরা উপলক্ষে শোক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের হয়েছে। শুক্রবার সকাল ১০টার পর চার শতাধিক বছরের ঐতিহাসিক এ ইমামবাড়া থেকে আনুষ্ঠানিকভাবে মিছিলটি শুরু হয়।

ভোর থেকেই ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত শিয়া মুসলিম হোসেনি দালানে জড়ো হন। পরে শোকের মাতম, নওহা ও ধর্মীয় আবহের মধ্য দিয়ে মিছিলটি হোসেনি দালান থেকে শুরু হয়ে আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট ও সায়েন্সল্যাব এলাকা ঘুরে ধানমন্ডিতে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

মিছিলে অংশ নেওয়া অধিকাংশ ভক্তকে কালো পোশাক পরিহিত অবস্থায় দেখা যায়। তাদের হাতে ছিল প্রতীকী ছুরি, আলাম, পতাকা বা নিশান, বেস্তা ও বিভিন্ন ধর্মীয় প্রতীক।

তাজিয়া মিছিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র‌্যাব, সোয়াত, ফায়ার সার্ভিস এবং সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। মিছিলের নির্ধারিত সড়কগুলোতে ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োজিত রয়েছেন ট্রাফিক পুলিশও।

ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের ১০ তারিখকে আশুরা বলা হয়। হিজরি ৬১ সনের ১০ মহররমে ইমাম হোসেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর দৌহিত্র হিসেবে সত্য ও ন্যায়ের পক্ষে সংগ্রাম করতে গিয়ে কারবালার প্রান্তরে শহীদ হন। তার আত্মত্যাগ ইসলামের ইতিহাসে সত্য, ন্যায় ও মানবতার প্রতীক হিসেবে চিরস্মরণীয় হয়ে আছে।

প্রতি বছর পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায় বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করে থাকে। এর মধ্যে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল অন্যতম।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)