Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ২১ জুন ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

যুক্তরাজ্যে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা ‘নির্বাচনের আগে আমার স্ত্রী ফ্ল্যাট কেনার জন্য লোন নিয়েছে’ বাংলাদেশকে ফুটবল বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতে হবে: প্রধানমন্ত্রী হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি এবার বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি এমপি হানজালার উন্নয়ন পরিকল্পনা ও নতুন প্রকল্পে প্রাণচাঞ্চল্য, মুন্সীগঞ্জে স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদপুরে লাগানো সিসি ক্যামেরাই ৪৮ ঘণ্টার মধ্যে চুরি: ববি হাজ্জাজ ইসরাইলের বিরুদ্ধে ঘানির কড়া হুঁশিয়ারি মালয়েশিয়াকে আরও কর্মী নিতে অনুরোধ করবে বাংলাদেশ দক্ষতাভিত্তিক ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার ও ইউজিসি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বকেয়া বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ১৬ জুন,২০২৬, ১২:০৬ পিএম
বকেয়া বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে সড়কে অবস্থান নেওয়ায় ওই সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই বিপুল সংখ্যক শ্রমিক মহাখালী-তেজগাঁও সড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা সড়ক অবরোধ করলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকরা সড়ক ছাড়েননি।

বিক্ষোভরত শ্রমিকরা তাদের ৭ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—

১. গত মে মাসের বকেয়া বেতন দ্রুত পরিশোধ করতে হবে।
২. ২০২৫ সালের ছুটির টাকা পরিশোধ করতে হবে।
৩. ডিসেম্বর ২০২৫-এর এরিয়া বিলের বকেয়া পরিশোধ করতে হবে।
৪. নোটিশ পে-বিল প্রদান করতে হবে।
৫. শ্রম আইন অনুযায়ী পরবর্তী চার মাস বা ১২০ দিনের বেতন-ভাতা পরিশোধ করতে হবে।
৬. সব শ্রমিক-কর্মচারীর সার্ভিস বেনিফিট শতভাগ পরিশোধ করতে হবে।
৭. শ্রমিকদের প্রাপ্য পরিশোধের দাবিকে কেন্দ্র করে কোনো ধরনের হয়রানি, পুলিশি মামলা, হুমকি, ভয়ভীতি প্রদর্শন কিংবা শারীরিক ও মানসিক নির্যাতন করা যাবে না।

শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে তাদের পাওনা পরিশোধ না হওয়ায় বাধ্য হয়ে তারা সড়কে নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।

এদিকে সড়ক অবরোধের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ এই এলাকায় যানজট ছড়িয়ে পড়ে আশপাশের বিভিন্ন সড়কেও, ফলে নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)