Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ২১ জুন ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

যুক্তরাজ্যে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা ‘নির্বাচনের আগে আমার স্ত্রী ফ্ল্যাট কেনার জন্য লোন নিয়েছে’ বাংলাদেশকে ফুটবল বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতে হবে: প্রধানমন্ত্রী হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি এবার বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি এমপি হানজালার উন্নয়ন পরিকল্পনা ও নতুন প্রকল্পে প্রাণচাঞ্চল্য, মুন্সীগঞ্জে স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদপুরে লাগানো সিসি ক্যামেরাই ৪৮ ঘণ্টার মধ্যে চুরি: ববি হাজ্জাজ ইসরাইলের বিরুদ্ধে ঘানির কড়া হুঁশিয়ারি মালয়েশিয়াকে আরও কর্মী নিতে অনুরোধ করবে বাংলাদেশ দক্ষতাভিত্তিক ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার ও ইউজিসি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাংলাদেশকে ফুটবল বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতে হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ২০ জুন,২০২৬, ০৮:১৩ পিএম
বাংলাদেশকে ফুটবল বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতে হবে: প্রধানমন্ত্রী

rupalibangla প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি:

বাংলাদেশকে ফুটবল বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২০ জুন) ঢাকার আর্মি স্টেডিয়ামে 'বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট' ও 'বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট'-এর চূড়ান্ত পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি উৎসাহিত করে প্রধানমন্ত্রী বলেন, "আমাদের কোমলমতি শিক্ষার্থীদের শুধু পড়াশোনা নয়, খেলাধুলার পাশাপাশি সব বিষয়ে পারদর্শী হতে হবে। খেলাধুলার মাধ্যমে ডিসিপ্লিন ও লিডারশিপ তৈরি হয়। সব ক্ষেত্রে পারদর্শী হলেই আমরা একটি সুন্দর ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে পারব।"

সারাদেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ধাপে ধাপে বাছাই শেষে চারটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা)’ ফাইনালে খেলে।

ফাইনালের রোমাঞ্চকর ম্যাচে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলেরা।

অন্যদিকে, বালিকা বিভাগের ফাইনালে ময়মনসিংহের নান্দাইলের আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় পাবনার সাঁথিয়ার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়।

চূড়ান্ত পর্বের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিনসহ অন্য অতিথিরা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)