rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
rupalibangla
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাজুসের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে সোনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : রবিবার, ৩০ নভেম্বর,২০২৫, ১০:৪১ এ এম
বাজুসের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে সোনা

দফায় দফায় বিশ্ববাজারের সোনার দাম বাড়ার পর দেশের বাজারেও বেড়েছে। ভরিতে দুই  হাজার ৪০৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ১০ হাজার ৫৭০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।রোববার (৩০ নভেম্বর) থেকে সেই বর্ধিত দাম কার্যকর হবে। এর আগে শনিবার (২৯ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে সোনার দাম বৃদ্ধির কথা জানায় বাজুস।নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে দুই লাখ ১০ হাজার ৫৭০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ এক হাজার ছয় টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৭২ হাজার ২৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৪৩ হাজার ৩২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।বাজুস জানায়, সোনার বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।এর আগে সবশেষ গত ২০ নভেম্বর দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে এক হাজার ৩৫৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ আট হাজার ১৬৭ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)