Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● চরফ্যাশনে নিষেধাজ্ঞা অমান্য করায় দুই জেলের কারাদণ্ড, ১৮ হাজার মিটার জাল জব্দ ● তিন বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে রাতের তাপমাত্রা ● পুনর্গঠিত হচ্ছে এনসিপির কমিটি, যেকোনো সময় ঘোষণা ● ভারত থেকে আসছে ২০০ রেলকোচ, প্রথম চালানে ১৮টি ● ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩৬ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান ● ডিজিটাল সঞ্চয় ও আর্থিক উদ্ভাবনে ওপাস টেকনোলজির সঙ্গে উপায়ের চুক্তি ● অসঙ্গতি পেলে সার ডিলারশিপ বাতিল করা হবে: এমপি বাবুল ● লালমোহনে ২৩ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের আমেজ ● ধানমন্ডিতে মারধরের ভিডিও ভাইরাল, যুবক আটক ● নিরাপদ অভিবাসনে নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

তিন বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে রাতের তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর,২০২৬, ১০:২৪ পিএম
তিন বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে রাতের তাপমাত্রা

দেশের তিন বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আজ রাতে সারা দেশে তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে আগামীকাল দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের আভাস নেই।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক।

পূর্বাভাস অনুযায়ী, প্রথম ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে খেপুপাড়ায়। এ সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)