Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন ● পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি ● দুর্যোগ মোকাবিলায় সমন্বিত পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির ● স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ, প্রথম শ্রেণিতে লটারি ● প্রবাসী হিন্দু নারীকে বিয়ের আশ্বাসে ১৮ লাখ টাকা আত্মসাৎ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি যুবদল নেতার ● বোরহানউদ্দিনে আলোর দিশারী সংস্থার উদ্যোগে সবজি চাষে আয় বৃদ্ধিমূলক কর্মশালা ● লালমোহনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে সচেতনতার বার্তা, অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ● সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ ● নতুন রূপে নগদ অ্যাপ, অবারিত হবে সম্ভাবনার দুয়ার ● আমাদের অবস্থা হচ্ছে, বিদেশে আওয়ামী লীগ; দেশে বিএনপি: নাহিদ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রবাসী হিন্দু নারীকে বিয়ের আশ্বাসে ১৮ লাখ টাকা আত্মসাৎ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি যুবদল নেতার

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১৩ অক্টোবর,২০২৬, ০৭:৫০ পিএম
প্রবাসী হিন্দু নারীকে বিয়ের আশ্বাসে ১৮ লাখ টাকা আত্মসাৎ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি যুবদল নেতার

জাপান প্রবাসী এক হিন্দু তরুণীর সাথে প্রতারণা করে নিজেকে হিন্দু পরিচয় দিয়ে ছদ্মনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেম অতঃপর আইফোনসহ বিভিন্ন সময় আরও প্রায় ১৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এবং স্থানীয় যুবদলের যুগ্ম-আহবায়ক মিজানুর রহমানের বিরুদ্ধে আদালতে উল্টো মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের নিজ কার্যালয়ে তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এসময় প্রবাস থেকে মোবাইল ফোনে যুক্ত হয়ে ভুক্তভোগী ওই তরুণী অভিযুক্ত বিবাহিত মুসলিম যুবক জান্নাতুল নাঈমের বিরুদ্ধে প্রতারণার বিচার ও প্রদানকৃত অর্থ ফেরতের দাবী জানান।

সংবাদ সম্মেলনে বলা হয়, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের বিবাহিত মুসলিম যুবক জান্নাতুল নাঈম গত কয়েক মাস আগে অন্ত সরকার দ্রুব নামে ফেসবুকে হিন্দু অবিবাহিত ছেলে দাবী করে নোয়াখালি জেলার জাপান প্রবাসী এক হিন্দু তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে। পরে তার কাছ থেকে আইফোন ও ১৮ লাখ টাকা বিভিন্ন সময়ে হাতিয়ে নেয়। এক পর্যায়ে আরো ৫ লাখ টাকা না দিলে বিয়ে করবে না মর্মে হুঁশিয়ারি দিলে তরুণীর সন্দেহ হয়। পরবর্তীতে জাপান প্রবাসী নালিতাবাড়ীর আরিফুল ইসলামের মাধ্যমে তার বড় ভাই যুবদল নেতা মিজানুর রহমানের সাথে পরিচয় ঘটলে ভুক্তভোগী তরুণী এর প্রতিকার চান।

এরই অংশ হিসেবে মিজানুর রহমান দাবীকৃত ৫ লাখ টাকা প্রদানের কথা বলে নালিতাবাড়ী ডেকে এনে অভিযুক্ত যুবক জান্নাতুল নাঈমকে নিয়ে শালিশি বৈঠকে বসেন। এসময় নাঈম নিজের দোষ স্বীকার করে আত্মসাৎকৃত অর্থ ফেরতের লিখিত প্রতিশ্রুতি দেন। পরে সে শেরপুর আদালতে গিয়ে উল্টো যুবদল নেতা মিজানুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। সংবাদ সম্মেলনে মিথ্যা মামলা প্রত্যাহার, প্রতারণা ও অর্থ আত্মসাতের বিচার দাবি করা হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)