Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন ● পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি ● দুর্যোগ মোকাবিলায় সমন্বিত পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির ● স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ, প্রথম শ্রেণিতে লটারি ● প্রবাসী হিন্দু নারীকে বিয়ের আশ্বাসে ১৮ লাখ টাকা আত্মসাৎ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি যুবদল নেতার ● বোরহানউদ্দিনে আলোর দিশারী সংস্থার উদ্যোগে সবজি চাষে আয় বৃদ্ধিমূলক কর্মশালা ● লালমোহনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে সচেতনতার বার্তা, অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ● সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ ● নতুন রূপে নগদ অ্যাপ, অবারিত হবে সম্ভাবনার দুয়ার ● আমাদের অবস্থা হচ্ছে, বিদেশে আওয়ামী লীগ; দেশে বিএনপি: নাহিদ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লালমোহনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে সচেতনতার বার্তা, অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১৩ অক্টোবর,২০২৬, ০৬:৫৯ পিএম
লালমোহনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে সচেতনতার বার্তা, অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে ভোলার লালমোহন উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে এসব কর্মসূচিতে কারিগরি ও সার্বিক সহযোগিতা করে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন।

কর্মসূচির অংশ হিসেবে অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে করণীয় এবং দ্রুত উদ্ধার ও অগ্নিনির্বাপণের কৌশল তুলে ধরে একটি বাস্তবভিত্তিক মহড়া প্রদর্শন করা হয়। এর মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের বিষয়ে ধারণা দেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পরিবার থেকেই সচেতনতা ও প্রস্তুতি শুরু করতে হবে। দুর্যোগের ঝুঁকি সম্পর্কে ধারণা, প্রয়োজনীয় প্রস্তুতি এবং সম্মিলিত উদ্যোগ থাকলে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। তাই দুর্যোগ মোকাবিলায় ব্যক্তিগত, পারিবারিক ও স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত মহড়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেকের সভাপতিত্বে এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পলাশ সমাদ্দার, লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবু তৈয়ব, সহকারী শিক্ষক ফারহা দিবা আক্তারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং রেড ক্রিসেন্ট সোসাইটি, সিপিপিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)