Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন ● পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি ● দুর্যোগ মোকাবিলায় সমন্বিত পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির ● স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ, প্রথম শ্রেণিতে লটারি ● প্রবাসী হিন্দু নারীকে বিয়ের আশ্বাসে ১৮ লাখ টাকা আত্মসাৎ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি যুবদল নেতার ● বোরহানউদ্দিনে আলোর দিশারী সংস্থার উদ্যোগে সবজি চাষে আয় বৃদ্ধিমূলক কর্মশালা ● লালমোহনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে সচেতনতার বার্তা, অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ● সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ ● নতুন রূপে নগদ অ্যাপ, অবারিত হবে সম্ভাবনার দুয়ার ● আমাদের অবস্থা হচ্ছে, বিদেশে আওয়ামী লীগ; দেশে বিএনপি: নাহিদ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আমাদের অবস্থা হচ্ছে, বিদেশে আওয়ামী লীগ; দেশে বিএনপি: নাহিদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ১৩ অক্টোবর,২০২৬, ০৫:৫০ পিএম
আমাদের অবস্থা হচ্ছে, বিদেশে আওয়ামী লীগ; দেশে বিএনপি: নাহিদ

নির্বাচনের আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতি ও পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, বর্তমান সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হচ্ছে এবং দেশে দুর্নীতি, চাঁদাবাজি ও সিন্ডিকেটের প্রভাব বাড়ছে।

নাহিদ ইসলাম বলেন, “আমাদের অবস্থা হচ্ছে- বিদেশে আওয়ামী লীগ, দেশে বিএনপি। এই দুই শক্তির কারণে দেশের মানুষ তার অধিকার ফেরত পাচ্ছে না। বাংলাদেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই সম্ভাবনা নষ্ট হয়েছে।”

তিনি আরও বলেন, গ্যাস-বিদ্যুতের অভাবে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। অন্যদিকে, সিলিন্ডার গ্যাসের দাম বাড়িয়ে সিন্ডিকেট করা হচ্ছে। এমন পরিস্থিতিতে বর্তমান প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি প্রশ্ন করেন, “আপনি বলেছিলেন, আপনাদের প্ল্যান ছিল। আজকে কোথায় গেল আপনার সেই প্ল্যান?”

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শরীয়তপুর পৌরসভার অডিটোরিয়ামে আয়োজিত নাগরিক সভায় এসব কথা বলেন নাহিদ।

তিনি বলেন, গত সাত-আট মাসে দেখা গেছে, প্রধানমন্ত্রীর কাছে দেশ পরিচালনার কোনো পরিকল্পনা নেই। দেশের পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে।

নাহিদ বলেন, মানুষ আশা করেছিল, দেশের অর্থনীতির লাগাম টেনে ধরা হবে এবং অর্থ পাচারকারীদের বিচারের আওতায় আনা হবে। কিন্তু বাস্তবে এক অর্থ পাচারকারীর জায়গায় আরেক অর্থ পাচারকারী এসেছে। আগের ব্যক্তির জায়গা নিয়ে নতুনরা নিজেদের পকেট ভরছে বলে অভিযোগ করেন তিনি।

এনসিপির আহ্বায়ক অভিযোগ করেন, নির্বাচনের পর বিএনপি সরকার দেশে আবারও বৈষম্য শুরু করেছে। দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও সিন্ডিকেটের মাধ্যমে আওয়ামী লীগের মতো করেই দেশ পরিচালনা করা হচ্ছে।

আওয়ামী লীগের সমালোচনা করে নাহিদ বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ দলটিকে প্রত্যাখ্যান ও পরাজিত করেছে। বর্তমানে দলটির নেতাকর্মীরা বিদেশে বসে বিভিন্নভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি।

নাহিদের দাবি, নির্বাচনের আগে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়েছিল। সমঝোতার মাধ্যমে নির্বাচনে জয়ী হওয়ার পর দলটি সারা দেশে মামলা-বাণিজ্য করেছে। মামলার ভয় দেখিয়ে ভোট কেনা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি আওয়ামী লীগের সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিএনপি নিজেদের কাজে ব্যবহার করছে বলে দাবি করেন নাহিদ।

তিনি বলেন, “ফলে আমরা দেখতেছি যে চাঁদাবাজ আর স্বৈরাচার একাকার হয়ে যাচ্ছে।”

বিএনপির আন্দোলন ও ক্ষমতায় আসা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বিএনপি যদি এককভাবে আওয়ামী লীগকে পরাজিত করে ক্ষমতায় আসতে পারত, তাহলে গত ১৬ বছরেই তা সম্ভব হতো। কিন্তু এই সময়ে দলটি রাজপথে শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।

নাহিদ আরও বলেন, ছাত্র-জনতা রাজপথে না নামলে এবং সাধারণ মানুষ জীবন না দিলে বিএনপি কখনোই বাংলাদেশের ক্ষমতায় আসতে পারত না। এমনকি তারেক রহমানেরও লন্ডন থেকে বাংলাদেশে ফেরা সম্ভব হতো না বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)