Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন ● পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি ● দুর্যোগ মোকাবিলায় সমন্বিত পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির ● স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ, প্রথম শ্রেণিতে লটারি ● প্রবাসী হিন্দু নারীকে বিয়ের আশ্বাসে ১৮ লাখ টাকা আত্মসাৎ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি যুবদল নেতার ● বোরহানউদ্দিনে আলোর দিশারী সংস্থার উদ্যোগে সবজি চাষে আয় বৃদ্ধিমূলক কর্মশালা ● লালমোহনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে সচেতনতার বার্তা, অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ● সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ ● নতুন রূপে নগদ অ্যাপ, অবারিত হবে সম্ভাবনার দুয়ার ● আমাদের অবস্থা হচ্ছে, বিদেশে আওয়ামী লীগ; দেশে বিএনপি: নাহিদ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বোরহানউদ্দিনে আলোর দিশারী সংস্থার উদ্যোগে সবজি চাষে আয় বৃদ্ধিমূলক কর্মশালা

উপজেলা প্রতিনিধি,

প্রকাশ : মঙ্গলবার, ১৩ অক্টোবর,২০২৬, ০৭:০৯ পিএম
বোরহানউদ্দিনে আলোর দিশারী সংস্থার উদ্যোগে সবজি চাষে আয় বৃদ্ধিমূলক কর্মশালা

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বসতবাড়ির আঙিনায় সবজি চাষ, ভ্যালু চেইন ও বাজার সংযোগ বিষয়ে এক দিনব্যাপী আয়বর্ধনমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা আলোর দিশারী সংস্থার (এ.ডি.এস) আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বোরহানউদ্দিন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মমিনুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোরঞ্জন বর্মন।

কর্মশালায় বক্তারা বলেন, বসতবাড়ির আঙিনা ও আশপাশের অব্যবহৃত জায়গায় পরিকল্পিতভাবে সবজি চাষের মাধ্যমে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয় করা সম্ভব। এ জন্য সঠিক পদ্ধতিতে সবজি উৎপাদন, উৎপাদিত পণ্যের গুণগত মান বজায় রাখা এবং বাজারজাতকরণ সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান থাকা জরুরি। এছাড়া উৎপাদিত সবজির সঙ্গে বাজারের কার্যকর সংযোগ তৈরি করা গেলে চাষিরা তাদের পণ্যের ন্যায্যমূল্য পেতে পারেন। এ ক্ষেত্রে ভ্যালু চেইন বা মূল্য সংযোজন প্রক্রিয়া সম্পর্কে ধারণা অর্জন এবং পরিকল্পিতভাবে উৎপাদিত সবজি বাজারজাতকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বোরহানউদ্দিনের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. নাসির খান, আলোর দিশারী সংস্থার নির্বাহী পরিচালক মো. শাহিন এবং সংস্থাটির উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর (ভিডব্লিউবি কর্মসূচি) মো. জিয়াউল হকসহ বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষণার্থী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)