Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন ● পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি ● দুর্যোগ মোকাবিলায় সমন্বিত পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির ● স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ, প্রথম শ্রেণিতে লটারি ● প্রবাসী হিন্দু নারীকে বিয়ের আশ্বাসে ১৮ লাখ টাকা আত্মসাৎ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি যুবদল নেতার ● বোরহানউদ্দিনে আলোর দিশারী সংস্থার উদ্যোগে সবজি চাষে আয় বৃদ্ধিমূলক কর্মশালা ● লালমোহনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে সচেতনতার বার্তা, অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ● সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ ● নতুন রূপে নগদ অ্যাপ, অবারিত হবে সম্ভাবনার দুয়ার ● আমাদের অবস্থা হচ্ছে, বিদেশে আওয়ামী লীগ; দেশে বিএনপি: নাহিদ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ১৩ অক্টোবর,২০২৬, ০৬:২৬ পিএম
সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ

প্রচার সংখ্যা ও প্রকাশনাস্থল বিবেচনায় সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্তে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ বিভিন্ন বিভাগীয় শহর, জেলা শহর এবং অন্যান্য স্থান থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার জন্য পৃথক বিজ্ঞাপন হার নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন মেয়াদে প্রকাশিত পত্রিকা ও সাময়িকীর বিজ্ঞাপন মূল্যহারও নতুন করে নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রে এ সিদ্ধান্ত জানানো হয়।

পরিপত্র অনুযায়ী, সংবাদপত্রের প্রচার সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে সরকারি বিজ্ঞাপনের মূল্যও নির্দিষ্ট হারে বাড়বে। তবে প্রতিটি শ্রেণির সংবাদপত্রের জন্য সর্বোচ্চ বিজ্ঞাপন মূল্যসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের সংবাদপত্র
ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় শহর থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার প্রচার সংখ্যা ৬ হাজার থেকে ৭ হাজার হলে বিজ্ঞাপনের হার নির্ধারণ করা হয়েছে ৪৫০ টাকা।

প্রচার সংখ্যা ৭ হাজার ১ থেকে ৩০ হাজার হলে প্রতি হাজারে ৭ টাকা, ৩০ হাজার ১ থেকে ৫০ হাজার হলে প্রতি হাজারে ৬ টাকা এবং ৫০ হাজার ১ থেকে ৯০ হাজার হলে প্রতি হাজারে ৫ টাকা করে বিজ্ঞাপনের মূল্য বাড়বে। প্রচার সংখ্যা ৯০ হাজার ১ বা তার বেশি হলে প্রতি হাজারে ৪ টাকা হারে মূল্য বাড়ানো হবে। এ শ্রেণির সংবাদপত্রের বিজ্ঞাপনের সর্বোচ্চ হার নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১০০ টাকা।

অন্যান্য বিভাগীয় শহরের সংবাদপত্র
ঢাকা, চট্টগ্রাম ও সিলেট ছাড়া অন্যান্য বিভাগীয় শহর থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার প্রচার সংখ্যা ৪ হাজার থেকে ৫ হাজার হলে বিজ্ঞাপনের হার হবে ৪২০ টাকা।

প্রচার সংখ্যা ৫ হাজার ১ থেকে ৩০ হাজার হলে প্রতি হাজারে ৬ টাকা, ৩০ হাজার ১ থেকে ৫০ হাজার হলে প্রতি হাজারে ৫ টাকা এবং ৫০ হাজার ১ বা তার বেশি হলে প্রতি হাজারে ৪ টাকা হারে বিজ্ঞাপনের মূল্য বাড়বে। এ শ্রেণির পত্রিকার বিজ্ঞাপনের সর্বোচ্চ হার নির্ধারণ করা হয়েছে ৮৫০ টাকা।

জেলা শহর ও অন্যান্য অঞ্চলের সংবাদপত্র
জেলা শহর ও অন্যান্য স্থান থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার প্রচার সংখ্যা ৩ হাজার থেকে ৪ হাজার হলে বিজ্ঞাপনের হার হবে ৪০০ টাকা।

প্রচার সংখ্যা ৪ হাজার ১ থেকে ৩০ হাজার হলে প্রতি হাজারে ৬ টাকা এবং ৩০ হাজার ১ বা তার বেশি হলে প্রতি হাজারে ৫ টাকা হারে বিজ্ঞাপনের মূল্য বাড়বে। এ শ্রেণির সংবাদপত্রের বিজ্ঞাপনের সর্বোচ্চ হার নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা।

পরিপত্রে আরও বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট থেকে প্রকাশিত অর্ধসাপ্তাহিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক ও ত্রৈমাসিক পত্রিকা বা সাময়িকীর বিজ্ঞাপন মূল্যহারও পুনর্নির্ধারণ করা হয়েছে। একইভাবে জেলা শহর ও অন্যান্য স্থান থেকে প্রকাশিত এসব পত্রিকা ও সাময়িকীর জন্যও নতুন বিজ্ঞাপন হার নির্ধারণ করেছে সরকার।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)