Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● সদরঘাটে জবি ছাত্রদল কর্মীদের ৪০ হাজার টাকা দাবি, ২০ হাজারে মীমাংসা ● লালমোহনে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক ● কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, মামলা না নেওয়ার অভিযোগ এনসিপির ● দুর্গাপূজায় শপিংমল-দোকান রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে ● বয়স হলেই বিয়ে করতে হবে, মানতে নারাজ কৌশানি ● মেঘনা–তেঁতুলিয়ার টাটকা ইলিশ ভোক্তাদের কাছে পৌঁছে দিতে যাত্রা শুরু করলো Finzo ● শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের সুদৃঢ় অঙ্গীকার: প্রধানমন্ত্রী ● এক টুকরো রুটির জন্য শিশুকে নির্যাতন, নিরাপত্তাকর্মী আটক ● প্রতিটি শিশুর জন্য নিরাপদ-বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ● মানসম্মত হাইব্রিড বীজ উৎপাদনে সার্কের আঞ্চলিক প্রশিক্ষণ শুরু ভুটানে
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লালমোহনে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ৫ অক্টোবর,২০২৬, ১০:১৯ পিএম
আপডেট : সোমবার, ৫ অক্টোবর,২০২৬, ১১:০২ পিএম
লালমোহনে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

ভোলার লালমোহনে পৃথক অভিযানে ১৫ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে একটি মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আরও একজনকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৪ অক্টোবর) রাত ৯টা ৪৫ মিনিটে লালমোহন থানার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শিমুলতলা চৌরাস্তা বাজারের দক্ষিণ পাশে পাকা সড়কে অভিযান চালিয়ে রিন্তন চন্দ্র দে (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, লালমোহন থানার এসআই খন্দকার মো. কামরুল ইসলাম সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ইয়াবাসহ রিন্তন চন্দ্র দেকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে এএসআই মো. মোজাম্মেল হক অভিযান চালিয়ে জিআর ৫৯/১৭ মামলায় সাজাপ্রাপ্ত আসামি মাসুদকে গ্রেপ্তার করেন। মাসুদ লালমোহন উপজেলার আশুলি ৬ নম্বর ওয়ার্ড এলাকার মৃত সেলিমের ছেলে।

এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আরও একজনকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ইয়াবা উদ্ধারের ঘটনায় লালমোহন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলার নম্বর-১২, তারিখ ৪ অক্টোবর ২০২৬। জিআর নম্বর-২৬৭।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)