Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত ● মিশন আচার্যকে নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে রাশেদ খাঁন, নিয়োগ চূড়ান্ত করতে নির্দেশ দিলেন মন্ত্রী ● স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের প্রায় সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ● এলডিসি উত্তরণের পরও বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য: সারাহ কুক ● বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক আরও জোরদারে আশাবাদ ● ভারতের সঙ্গে সমঝোতা হলেই মোগলহাট স্থলবন্দর চালু: নৌ-প্রতিমন্ত্রী ● পাকিস্তানি ‘হানি ট্র্যাপে’ ফেঁসে গ্রেপ্তার ভারতীয় নৌবাহিনীর নাবিক ● বাংলাদেশে ইন্দোনেশিয়ার বিনিয়োগ বাড়ানোর আহ্বান গভর্নরের ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● আগারগাঁওয়ে ইউজিসির শাখা অফিস উদ্বোধন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইলিয়াস-নয়নের নেতৃত্বে লালমোহনে ছাত্রদলের আনন্দ মিছিল

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ৪ অক্টোবর,২০২৬, ০৭:০১ পিএম
ইলিয়াস-নয়নের নেতৃত্বে লালমোহনে ছাত্রদলের আনন্দ মিছিল

ভোলার লালমোহন উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকালে লালমোহন উপজেলা বিএনপির কার্যালয় থেকে নবগঠিত উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আলাউদ্দিন ইলিয়াস ও সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম নয়নের নেতৃত্বে বিশাল একটি মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালমোহন চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।

আনন্দ মিছিল শেষে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি আলাউদ্দিন ইলিয়াস ও সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম নয়ন।

তারা বলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর হাতকে আরও শক্তিশালী করতে ছাত্রদল সবসময় পাশে থাকবে। সুন্দর একটি কমিটি উপহার দেওয়ার জন্য নবগঠিত কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার এবং জেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদককে অভিনন্দন জানানো হয়।

এর আগে নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল এসে বিএনপির কার্যালয়ে মিলিত হয়ে উপজেলার আনন্দ মিছিলে অংশ নেয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)