Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● সদরঘাটে জবি ছাত্রদল কর্মীদের ৪০ হাজার টাকা দাবি, ২০ হাজারে মীমাংসা ● লালমোহনে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক ● কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, মামলা না নেওয়ার অভিযোগ এনসিপির ● দুর্গাপূজায় শপিংমল-দোকান রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে ● বয়স হলেই বিয়ে করতে হবে, মানতে নারাজ কৌশানি ● মেঘনা–তেঁতুলিয়ার টাটকা ইলিশ ভোক্তাদের কাছে পৌঁছে দিতে যাত্রা শুরু করলো Finzo ● শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের সুদৃঢ় অঙ্গীকার: প্রধানমন্ত্রী ● এক টুকরো রুটির জন্য শিশুকে নির্যাতন, নিরাপত্তাকর্মী আটক ● প্রতিটি শিশুর জন্য নিরাপদ-বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ● মানসম্মত হাইব্রিড বীজ উৎপাদনে সার্কের আঞ্চলিক প্রশিক্ষণ শুরু ভুটানে
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার’: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ৫ অক্টোবর,২০২৬, ১১:৩১ এ এম
‘দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার’: প্রধানমন্ত্রী

দেশের সব নাগরিকের জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, উন্নত দেশগুলোর তুলনায় বাংলাদেশের মতো দেশে সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করা বেশি চ্যালেঞ্জিং। তবে সর্বজনীন আবাসন নিশ্চিত করার পাশাপাশি টেকসই নগরায়ণের ওপরও সরকার গুরুত্ব দিচ্ছে।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ বছর ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে বিশ্ব বসতি দিবস পালিত হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, শহরাঞ্চলে সবার জন্য নিরাপদ, মানসম্মত ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করার পাশাপাশি পরিবেশবান্ধব ও পরিকল্পিত নগর গড়ে তোলা জরুরি। সর্বজনীন বাসস্থান ও টেকসই নগরায়ণ নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

তিনি বলেন, শহরগুলোতে বাড়তে থাকা জনসংখ্যার চাপ কমাতে সরকার বিভিন্ন সম্ভাব্য পরিকল্পনা নিয়ে কাজ করছে। রাজধানী ঢাকা ও দেশের অন্যান্য শহরের সঙ্গে যোগাযোগব্যবস্থা আরও দ্রুত, সাশ্রয়ী ও নিরাপদ করার পাশাপাশি গ্রামাঞ্চলের মানুষের নাগরিক সুবিধা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। এর ফলে শহরমুখী মানুষের চাপ কমাতে কার্যকর বিকল্প তৈরি করা সম্ভব হবে বলে মনে করে সরকার।

শহরের বাইরে দেশের প্রতিটি অঞ্চলকে জাতীয় উন্নয়নের মূলধারায় নিয়ে আসার ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে রাজধানী ঢাকার আশপাশে একটি সেকেন্ডারি টাউনশিপ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজনে সোমবার সকালে বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভার আগে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি ‘স্বর্ণচাঁপা’ গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী।

এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)