Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● সদরঘাটে জবি ছাত্রদল কর্মীদের ৪০ হাজার টাকা দাবি, ২০ হাজারে মীমাংসা ● লালমোহনে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক ● কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, মামলা না নেওয়ার অভিযোগ এনসিপির ● দুর্গাপূজায় শপিংমল-দোকান রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে ● বয়স হলেই বিয়ে করতে হবে, মানতে নারাজ কৌশানি ● মেঘনা–তেঁতুলিয়ার টাটকা ইলিশ ভোক্তাদের কাছে পৌঁছে দিতে যাত্রা শুরু করলো Finzo ● শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের সুদৃঢ় অঙ্গীকার: প্রধানমন্ত্রী ● এক টুকরো রুটির জন্য শিশুকে নির্যাতন, নিরাপত্তাকর্মী আটক ● প্রতিটি শিশুর জন্য নিরাপদ-বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ● মানসম্মত হাইব্রিড বীজ উৎপাদনে সার্কের আঞ্চলিক প্রশিক্ষণ শুরু ভুটানে
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মেঘনা–তেঁতুলিয়ার টাটকা ইলিশ ভোক্তাদের কাছে পৌঁছে দিতে যাত্রা শুরু করলো Finzo

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ৫ অক্টোবর,২০২৬, ০৮:১৪ পিএম
মেঘনা–তেঁতুলিয়ার টাটকা ইলিশ ভোক্তাদের কাছে পৌঁছে দিতে যাত্রা শুরু করলো Finzo

দক্ষিণাঞ্চলের মেঘনা ও তেঁতুলিয়া নদীর টাটকা ইলিশ সরাসরি ভোক্তার ঘরে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে দেশীয় স্টার্টআপ প্রতিষ্ঠান Finzo। নদী থেকে সংগ্রহ করা ইলিশ সতেজতা বজায় রেখে সংরক্ষণ ও সরবরাহের মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছে দিতে যাত্রা শুরু করলো প্রতিষ্ঠানটি।

ইলিশ বাংলাদেশের মানুষের কাছে শুধু একটি খাবার নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বাঙালির ঐতিহ্য ও আবেগ। বিশেষ করে মেঘনা ও তেঁতুলিয়া নদীর ইলিশ স্বাদ ও গুণগত বৈশিষ্ট্যের কারণে ভোক্তাদের কাছে আলাদা চাহিদা তৈরি করেছে। সেই চাহিদাকে সামনে রেখে নদীর টাটকা ইলিশ সহজে ঘরে পৌঁছে দেওয়ার সেবা চালু করেছে Finzo।

প্রতিষ্ঠানটির উদ্যোগের মূল লক্ষ্য হলো নদী থেকে সংগ্রহের পর ইলিশের সতেজতা যতটা সম্ভব অক্ষুণ্ন রেখে তা ভোক্তার কাছে সরবরাহ করা। এ জন্য সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থায় সতেজতার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

Finzo-এর মাধ্যমে ঘরে বসেই মেঘনা–তেঁতুলিয়ার ইলিশ অর্ডার করার সুযোগ থাকছে দেশ ও দেশের বাইরের প্রবাসী বাঙালিদের। ফলে ব্যস্ততার কারণে বাজারে গিয়ে মাছ কেনার সুযোগ না থাকা ভোক্তারাও অনলাইনে অর্ডারের মাধ্যমে পছন্দের ইলিশ সংগ্রহ করতে পারছেন।

প্রতিষ্ঠানটির কো-ফাউন্ডার সোহেল হোসাইন জানান, দক্ষিণাঞ্চলের নদী থেকে সংগ্রহ করা ইলিশের সঙ্গে স্থানীয় জেলে ও সরবরাহ ব্যবস্থার একটি সরাসরি সংযোগ তৈরি করাই আমাদের অন্যতম লক্ষ্য। এর মাধ্যমে একদিকে ভোক্তাদের কাছে নদীর টাটকা ইলিশ পৌঁছে দেওয়া, অন্যদিকে স্থানীয় পর্যায়ের মাছের বাজারকে আরও সংগঠিত করার সুযোগ তৈরি হবে।

মেঘনা–তেঁতুলিয়ার ইলিশ ভাজা, ঝোল, ভুনা কিংবা সরিষা ইলিশ—বিভিন্নভাবে রান্না করা যায়। পরিবারের খাবারের টেবিলে দেশীয় নদীর ইলিশের স্বাদ ফিরিয়ে আনতে অনলাইনভিত্তিক এই উদ্যোগ ক্রেতাদের জন্য নতুন একটি সুবিধা তৈরি করেছে।

তিনি আরও বলেন, স্থানীয় উৎসের মানসম্মত খাদ্যপণ্য সহজ ও সুবিধাজনক উপায়ে ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই ইলিশ সরবরাহ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের আরও দেশীয় পণ্য ভোক্তার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)